ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু পেকুয়ায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা পরকীয়া ও অর্থ লেনদেনের বিরোধে চকরিয়ার ছাত্রদল নেতা জিসান হত্যা-পুলিশ : আরো ২ ঘাতক আটক জলদস্যু প্রতিরোধে বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযান জোরদার ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা টেকনাফে জাল কাগজপত্রে ভোটার হওয়ার আবেদন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে এসআরবির অভিযান ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত? ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবার, ইয়াবাসহ আটক করলো পুলিশ কবি অমিত চৌধুরীর নাগরিক শোক সভা ৩১ অক্টোবর থানচিতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১

কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি ও সামাজিক সহনশীলতা নির্মাণে সমন্বয় সভা

ঘূর্ণিঝড় মোকাবিলায় সঠিক প্রস্তুতি ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে জানমালের ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে কক্সবাজারের কুতুবদিয়ায় এক বিশেষ উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার কুতুবদিয়া উপজেলা হলরুমে ‘স্টার্ট নেটওয়ার্ক’-এর সহযোগিতায় এবং ‘কোস্ট ফাউন্ডেশন’-এর বাস্তবায়নে এই সভার আয়োজন করা হয়।

‘ঘূর্ণিঝড় প্রস্তুতি ও সামাজিক সহনশীলতা নির্মাণ প্রকল্প-৩ (সিপিসিআরবি-৩)’-এর আওতায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ইকবাল হাছান, সাবেক চেয়ারম্যান আ.স.ম শাহারিয়ার চৌধুরী, উপজেলা সিপিপির টিম লিডার ওসমান গনি, লেমশীখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু ইউছুফ, রাজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তান মাহমুদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী মো: বাবুল হোসেন। এছাড়াও মনিটরিং কর্মকর্তা মো: আব্দুল্লাহ, পিএসি সেইফগার্ডিং রিফাত সুলতানা এবং উপজেলা সমন্বয়কারী মো: মামুন সৈয়দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান অবহেলিত ও দুর্যোগকবলিত এই এলাকায় সময়োপযোগী প্রকল্প নিয়ে আসার জন্য কোস্ট ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। এই প্রকল্পের সকল কার্যক্রমে সহযোগিতা এবং দুর্যোগ মোকাবিলায় যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

ট্যাগ :

কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল

কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি ও সামাজিক সহনশীলতা নির্মাণে সমন্বয় সভা

আপডেট সময় : ০২:৩৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬