ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুগন্ধা পয়েন্টে অভিযান: মোবাইল কোর্টে ১৩ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা দুই দিনের সরকারি সফরে কক্সবাজারে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসায় ফাজিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কক্সবাজারে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লীগে জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ পেকুয়ায় সৌদি ভিসার প্রলোভনে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, মা-ছেলের বিরুদ্ধে জিডি পুজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার- দুর্গাপূজা উদযাপনে সব ধরনের সহযোগিতার আশ্বাস এবার ডুবন্ত কনটেইনারে ইয়াবা পাচার, আটক ৩ : উদ্ধার ২ লাখ ২০ হাজার ইয়াবা লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য -সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে হবে- ড.মোহাম্মদ ছরওয়ার আলম কলিম উল্লাহ শিকদারের ইন্তেকালে এমপি লুৎফুর রহমান কাজলের শোক রামুতে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার রামুতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ড. মোকতার আহমেদ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য নিযুক্ত নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার সীমান্তবর্তী ২ হাজার ৭২৭ পূজামণ্ডপে নিরাপত্তায় ১০ হাজার বিজিবি সদস্য

কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-পানি সম্পদ প্রতিমন্ত্রী

  • আবুল কাশেম:
  • আপডেট সময় : ০৬:১৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • 196

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় প্রায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ফরহাদ হোসেন আজাদ এমপি।

বুধবার সকালে কুতুবদিয়ার পোল্ডার-৭১ এলাকার রোমাইপাড়া অংশে প্রস্তাবিত টেকসই বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি জানান, কুতুবদিয়ার উপকূলীয় মানুষের জানমাল ও কৃষিজমি রক্ষায় ধাপে ধাপে আধুনিক ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে পোল্ডার-৭১ এলাকায় প্রায় সাড়ে ৬ কিলোমিটার ‘সুপার ডাইক’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জলোচ্ছ্বাস, জোয়ারের পানি ও উপকূলীয় ভাঙন থেকে কুতুবদিয়ার বিস্তীর্ণ এলাকা সুরক্ষিত হবে।

এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং বেড়িবাঁধের বর্তমান অবস্থা ও দীর্ঘদিনের সমস্যার কথা শোনেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পের বিভিন্ন দিক ও বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত হন।

এসময় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহাফুজ উল্লাহ ফরিদ,
পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ.কে.এম শাহাবুদ্দিন, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুল হক, কুতুবদিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক ছৈয়দ আহমদ চৌধুরী, সদস্য সচিব এমএ সালাম কুতুবী উপস্থিত ছিলেন।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, কুতুবদিয়ার প্রায় ৪১ কিলোমিটার উপকূলীয় বেড়িবাঁধের মধ্যে প্রথম পর্যায়ে পোল্ডার-৭১ এলাকায় প্রায় সাড়ে ৬ কিলোমিটার এলাকায় আধুনিক ‘সুপার ডাইক’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে কুতুবদিয়ার উপকূলবাসী টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছেন। নতুন প্রকল্পের মাধ্যমে তাদের সেই দাবি বাস্তবায়নের পথ তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-পানি সম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৬:১৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬