ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হলদিয়ার সেই মিজান এবার ‘ওয়ার্ড প্রশাসক’ হতে লাখ টাকার মিশনে : অভিযোগ অস্বীকার মিজানের কক্সবাজারে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন তরুণদের নেতৃত্বে টেকনাফে অনুষ্ঠিত হলো শান্তি ও সম্প্রীতি মেলা ২০২৬ ঐতিহাসিক ৭ নভেম্বর : জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য কলাতলীর মেম্বার ঘাটা থেকে রাসেলের মরদেহ উদ্ধার ৪৫ বছর পর চকরিয়ায় মা-বাবার খোঁজে নেদারল্যান্ডসের সেলিনা নাইক্ষ্যংছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনেরই বাড়ি চকরিয়ায় বিনা দোষে কাউকে গ্রেফতার না করার অনুরোধ এমপি কাজলের টেকনাফের পাহাড়ে ৩ ম/র/দে/হ গেল কোথায়? ৪ ঘন্টার অভিযানে মিলেনি কিছুই! কক্সবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ৭ নভেম্বরের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী কক্সবাজারগামী শিক্ষাসফরের বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

কক্সবাজারে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লীগে জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ

২৮ তম ন্যাশনাল ক্রিকেট লীগ (এনসিএল)’র রাউন্ড পর্যায়ের খেলায় চট্টগ্রাম ও বরিশালের মধ্যকার ম্যাচে এক ইনিংস ও ১ রানে জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ।

টুর্নামেন্টে ১৪৯ রান করে ম্যাচ সেরা হন সাদিকুর রহমান।

জাতীয় ক্রিকেট লীগের চট্টগ্রাম ও বরিশালের মধ্যকার ৪ দিনের এই লংগার ভার্সনের প্রথম দিনে টসে জিতে ব্যাট করে বরিশাল বিভাগ। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে। বরিশালের হয়ে সর্বোচ্চ ৯৭ রান করেন মঈন খান।

অপরদিকে চট্টগ্রামের প্রথম ইনিংসে ৫৭৬ রানের বড় সংগ্রহ করে। দলের হয়ে সাদিকুর রহমান, শাহাদাত হোসেন ও ইরফান শুক্কুর তিনজনই সেঞ্চুরি করেন। চট্টগ্রামের বিশাল সংগ্রহ তাড়া করতে গিয়ে বরিশাল তাদের দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৯৩ রান সংগ্রহ করে, এতে দলটির দুই ইনিংসে মোট রান সংগ্রহ হয় ২৮২। ফলে চট্টগ্রাম তাদের এক ইনিংস হাতে রেখেই এক রানের জয় পায়।
ম্যাচ শেষে বিজয়ী দল ও ম্যাচ সেরার পুরস্কার হাতে তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কক্সবাজারে কাউন্সিলর অধ্যক্ষ জসীম উদ্দীন, এসময় ম্যাচ রেফারি, বিসিবির প্রতিনিধি ও খেলোয়াড়েরা এসময় উপস্থিত ছিলেন।

কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামের একাডেমিক মাঠে খেলাটি গত ১০ অক্টোবর শুরু হয়ে শেষ হয় ১৩ অক্টোবর। আগামী ১৭ অক্টোবর একই ভেনুতে ময়মনসিংহ ও ঢাকা বিভাগের খেলা শুরু হবে যা চলবে ২০ অক্টোবর পর্যন্ত।

ট্যাগ :

হলদিয়ার সেই মিজান এবার ‘ওয়ার্ড প্রশাসক’ হতে লাখ টাকার মিশনে : অভিযোগ অস্বীকার মিজানের

কক্সবাজারে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লীগে জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ

আপডেট সময় : ০৮:২৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬