ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চৌফলদন্ডি ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ফোরকান মাহমুদ উখিয়ায় পাহাড়ের পাদদেশ থেকে বু/লে/টপ্রুফ ভেস্ট ও অ/স্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সেনা সদস্য তিতাস শেখ হ/ত্যার বিচারের দাবিতে টেকনাফে বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ‘অভিযানে যাব, দোয়া কইরো’— মায়ের সঙ্গে সেনা সদস্যের শেষ কথা টানা তিন দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম, ভরিতে ২৭৪১ টাকা লোহাগাড়ায় সার ডিলার নিয়োগে অভিযোগ, জেলা প্রশাসকের তদন্তের নির্দেশ পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের লোহাগাড়ায় ইয়াবা সেবন করে মাকে মারধর, ছেলের এক মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর আজিজনগরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি পাহাড়সম অদক্ষতা চাপা দেওয়ার জন্য বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমির রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে মাছ ধরার নৌকায় বজ্রপাত, জেলের মৃত্যু রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চায় বাংলাদেশ আজ জেলহত্যা দিবস

লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য -সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে হবে- ড.মোহাম্মদ ছরওয়ার আলম

“শিক্ষার্থীদের মানোন্নয়নে নিয়মিত লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য -সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে হবে” বলে মন্তব্য করেছেন
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড.মোহাম্মদ ছরওয়ার আলম।

কক্সবাজার কমার্স কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৩ অক্টোবর কক্সবাজার কমার্স কলেজের আয়োজনে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি এসময় শিক্ষার্থীদের কেবল পাঠ্যপুস্তকনির্ভর পড়ালেখায় সীমাবদ্ধ না থেকে বর্তমান যুগে টিকে থাকতে নৈতিক শিক্ষা ও সৃজনশীল দক্ষতায় পারদর্শী হওয়ার আহবান জানান। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য -সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে বলেন তিনি। একইসাথে তিনি নিয়মিত ক্লাসে উপস্থিতি ও তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর বিশেষ জোর দেন।

উচ্চশিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে কক্সবাজার কমার্স কলেজের ভূমিকার প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও এই প্রতিষ্ঠানটি এ অঞ্চলের শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করবে।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গনে বৃক্ষ রোপন করা হয় এবং প্রতিটি শিক্ষার্থীদেরকে একটি করে গাছের চারা উপহার দেয়া হয়। সব শেষে কলেজ শিক্ষার্থী, বাংলাদেশ বেতার কেন্দ্র ও সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজ অধ্যক্ষ জসীম উদ্দীনের সভাপতিত্বে নবীন বরন অনুষ্ঠানে, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চৌফলদন্ডি ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ফোরকান মাহমুদ

লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য -সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে হবে- ড.মোহাম্মদ ছরওয়ার আলম

আপডেট সময় : ০৭:২৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬