ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান

কক্সবাজার থেকে বিশ্বমঞ্চে— WIN-DRR Rising Star Award 2025 পেলেন হাকিমুন নেছা

বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজার থেকে উঠে আসা প্রথম নারী হাকিমুন নেছা জাতিসংঘের UN Women’s International Network for Disaster Risk Reduction (WIN-DRR) Rising Star Award ২০২৫ অর্জন করেছেন। ব্যাংককের United Nations Convention Center (UNCC)-এ অনুষ্ঠিত বর্ণিল অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। এত বছর ধরে UN DRR Rising Star Award-এর জন্য বাংলাদেশ থেকে কোনো নারী মনোনীত বা নির্বাচিত হননি। এই প্রথম হাকিমুন নেছা তার যোগ্যতায় এই তালিকায় জায়গা করে নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং দেশের সুনাম বৃদ্ধি করেছেন। এ উপলক্ষে বিভিন্ন রাষ্ট্র তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানায়।

অনুষ্ঠানে হাকিমুন নেছা বাংলাদেশের নারীর পরিচয় বহনকারী ঐতিহ্যবাহী শাড়ি পরে অংশগ্রহণ করেন। দুর্যোগ ঝুঁকি হ্রাস, লিঙ্গ-সমতামূলক উন্নয়ন এবং কমিউনিটি রেজিলিয়েন্স গঠনে তার অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হয়।

হাকিমুন নেছা তার প্রতিষ্ঠান নারী সেবা ও যুব উন্নয়ন সংস্থা (ওয়েইডো)-এর মাধ্যমে দুর্যোগ-পরবর্তী অবকাঠামো পুনর্নির্মাণ, নারীর অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে পরিচালিত এসব উদ্যোগ কক্সবাজারের বিভিন্ন অঞ্চলে নারী অধিকার উন্নয়ন ও দুর্যোগ সহনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পুরস্কার গ্রহণের পর আবেগঘন বার্তায় তিনি বলেন—
“এই অর্জন শুধু আমার নয়, বাংলাদেশের বিশেষ করে কক্সবাজারের জন্য একটি ঐতিহাসিক সম্মান। বিশ্বের কাছে এটি প্রমাণ করল যে আমাদের অঞ্চলে প্রতিভার কোনো অভাব নেই। UN DRR Women in Network WIN Disaster Risk Reduction Rising Star Leadership Award ২০২৫-এ স্বীকৃতি পাওয়া আমার জন্য গভীর অর্থবহ।”

তিনি আরও বলেন, UNDRR, ESCAP এবং আন্তর্জাতিক জুরির এই স্বীকৃতি তাকে ভবিষ্যতে আরও নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল সমাজ গড়ার কাজে কাজ করার অনুপ্রেরণা দিয়েছে।

পরিবার ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি জানান যে তাদের উৎসাহ ও অনুপ্রেরণাই তাকে আজ বিশ্বের একজন নারী হিসেবে পরিচিত হতে সহায়তা করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পেশার মানুষ তাকে অভিনন্দন জানাচ্ছেন। তারা বলছেন, এই অর্জন বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত। বহু বছর ধরে কমিউনিটি উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনায় তার নিবেদিতপ্রাণ কাজই তাকে এই আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা

কক্সবাজার থেকে বিশ্বমঞ্চে— WIN-DRR Rising Star Award 2025 পেলেন হাকিমুন নেছা

আপডেট সময় : ০৭:৫০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫