ঢাকা ১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো রুবিনা আক্তারের জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কক্সবাজার জেলার আহবায়ক কমিটি: স্বপন আহবায়ক, বাবু সদস্য সচিব ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর হাইকোর্টের আদেশ: পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আগের সভাপতি বহাল প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা চট্টগ্রাম রেঞ্জে সর্বোচ্চ মাদক উদ্ধার ও সাহসিকতার জন্য সম্মাননা পেলেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী স্বপ্নের পথে, বিজয়ের সাথে’— ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ মাতারবাড়ি থেকে অনলাইন জুয়ার দুই এজেন্ট কে আটক করেছে পুলিশ ৩ টি পুলিশ ফাঁড়ি হবে টেকনাফের বাহারছড়ায় : প্রস্তাবিত কচ্ছপিয়ায় পুলিশ ফাঁড়ির জমি নির্ধারন কলাতলীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল আপন দুই বোনসহ ৩ জনের উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, সিএনজি জব্দ মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কাশেম গ্রেপ্তার সমিতি পাড়ার সুকান্ত হত্যা মামলার আসামি বাপ্পি গ্রেপ্তার সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম ডিবির হাতে গ্রেফতার

কক্সবাজারে ১১ দলীয় ঐক্যের গণমিছিল:গণভোটের রায় বাস্তবায়ন না হলে বিএনপিকে জনগণ নোট অব ডিসেন্ট দেবে

কক্সবাজারে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে বক্তারা সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তারা বলেছেন, গণভোটে জনগণের দেওয়া রায় দ্রুত বাস্তবায়ন না করলে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হবে এবং জনগণই এর জবাব দেবে।

শনিবার (২ মে) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলা ১১ দলীয় ঐক্য এ গণমিছিল ও সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন,
“জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসাথে অনুষ্ঠিত হলেও বিএনপি সরকার নির্বাচনের ফলাফলের ভিত্তিতে ক্ষমতায় গিয়ে গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে। প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে অবজ্ঞা করে তারা ফ্যাসিবাদী মানসিকতার পরিচয় দিচ্ছে।”

তিনি আরও বলেন, “গণভোটের রায় পাশ কাটিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। যতদিন পর্যন্ত সরকার জুলাই সনদের ভিত্তিতে গণভোট বাস্তবায়ন না করবে, ততদিন আন্দোলন চলবে। প্রয়োজনে জনগণ বিএনপিকে ‘নোট অব ডিসেন্ট’ দিতে বাধ্য হবে।”

কাশ্মীর ইস্যুর উদাহরণ টেনে তিনি বলেন, গণভোটের ফল উপেক্ষা করলে দীর্ঘমেয়াদি সংকট তৈরি হয়। বাংলাদেশের ক্ষেত্রেও এমন পরিস্থিতি এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শাহজাহান আরও বলেন, সরকারের মেয়াদ দুই মাস পূর্ণ হওয়ার আগেই জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে রাজপথে নামতে হয়েছে। তিনি অভিযোগ করেন, সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে গুরুত্বপূর্ণ সংস্কার অধ্যাদেশ পাশ না করে পুরনো কাঠামোতে দেশ পরিচালনা করছে।

“এখনো সময় আছে, বাদ দেওয়া অধ্যাদেশগুলো সংসদে বিল আকারে এনে পাশ করে জনগণের প্রত্যাশা পূরণ করুন। অন্যথায় রাজপথেই ফয়সালা হবে,”—যোগ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন বলেন, “গণমানুষের দেওয়া গণরায় মানতে সরকার বাধ্য। এই রায় উপেক্ষা করে দেশ পরিচালনার কোনো বৈধতা সরকারের নেই। জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়।”

সমাবেশে আরও বক্তব্য দেন, জেলা এনসিপির আহ্বায়ক অধ্যাপক আখতার আলম, সদস্য সচিব অধ্যাপক ওমর ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউনূস, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোসাইন, শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি জেলা যুগ্ম আহ্বায়ক খালিদ সাঈদ, এলডিপি জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, এনসিপি জেলা সাংগঠনিক সম্পাদক রাইয়ান কাশেম, শহর জামায়াতের নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, শহীদুল আলম বাহাদুর, শহর সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিলসহ অন্যান্য নেতাকর্মীরা।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য গণমিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো রুবিনা আক্তারের

কক্সবাজারে ১১ দলীয় ঐক্যের গণমিছিল:গণভোটের রায় বাস্তবায়ন না হলে বিএনপিকে জনগণ নোট অব ডিসেন্ট দেবে

আপডেট সময় : ১০:৫০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬