ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ

কক্সবাজারে শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

সারা দেশের ন্যায় কক্সবাজারেও শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে বয়সভেদে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

রবিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ টি এম নুরুল বশর।

এসময় তিনি বলেন, ভিটামিন এ ক্যাপসুল শিশুদের পুষ্টির চাহিদা মিটাবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এ ক্যাপসুল খাওয়ানোর আওতায় আনতে হবে। তিনি বলেন, দেশে একটি নির্বাচিত সরকার দেশ পরিচালনা করার কারনে আজ এতো সুন্দর আয়োজন করে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো সম্ভব হচ্ছে। কক্সবাজারে নির্ধারীত লক্ষ্যমাত্রার কোনো শিশু যেনো এ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না যায় সে বিষয়েও নির্দেশনা দেন তিনি।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, কক্সবাজার জেলার ৮ টি উপজেলায় ১ হাজার ৮২৪ টি কেন্দ্রে ৪ লাখ ৯৩ হাজার ৩১৫ জন শিশুকে এই ক্যাম্পেইন এর আওতায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাসের ৬১ হাজার ৮৩৫ জন শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাসের ৪ লাখ ৩১ হাজার ৪৮০ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক শামীম আল ইমরান, জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, এসময় উপস্থিত ছিলেন ইউনিসেফ এর চীফ ফিল্ড অফিসার দীপিকা মেহেরিশ শর্মা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহীন মিয়া, প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান।

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ইউনিসেফ, পৌরসভা, সিভিল সার্জন ও শেড এর প্রতিনিধিরা সার্বিক সহযোগিতা করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক

কক্সবাজারে শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

আপডেট সময় : ০৪:০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬