ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

কক্সবাজারে ‘কিং দির মুন্ডি’ খেতে ছুটে এলেন মডেল ও অভিনেত্রী মৌসুমি হামিদ

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মৌসুমি হামিদ কক্সবাজারে শুটিংয়ের ফাঁকে সময় বের করে উপভোগ করলেন স্থানীয় রাখাইন জনপ্রিয় খাবার ‘মুন্ডি’। বুধবার রাতে তিনি ছুটে যান কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দির এলাকায় অবস্থিত জনপ্রিয় খাবার মুন্ডি খেতে।

টিটিএন-এর সঙ্গে আলাপকালে মৌসুমি হামিদ জানান, মুন্ডি খেতে তিনি প্রায়ই এই দোকানে আসেন। তবে অনেক সময়ই কাঙ্খিত খাবারটি শেষ হয়ে যাওয়ায় খালি হাতে ফিরতে হয়।

তিনি বলেন, “মুন্ডি কক্সবাজারে আসলেই খাওয়া হয়। প্রায় সময় আসি এই দোকানে, কিন্তু আসার আগেই শেষ হয়ে যায়। পাওয়া যায় না সবসময়। এর আগে ৩/৪ বার ফিরে গেছি। দিদি বলল, শেষ হয়ে গেছে। কিন্তু আজকে লাক ভালো, পেয়ে গেলাম।”

তিনি আরও জানান, বর্তমানে শুটিংয়ের কাজে কক্সবাজারে অবস্থান করছেন। শহরের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “আগের কক্সবাজারের চেয়ে এখনকার পরিস্থিতি অনেক সুন্দর। পরিষ্কার-পরিচ্ছন্নতা অনেক বেড়েছে।”

বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন মৌসুমি হামিদ। তিনি বলেন, “বর্তমান পরিস্থিতি সবাই জানে। সবাইকে তারাতাড়ি বাড়ি ফিরতে হবে। নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে।”

এদিকে, কিং মুন্ডি মিনি রেস্টুরেন্টের স্বত্বাধিকারী খিং দি বলেন, “আমি খুবই আনন্দিত। আমার দোকানে মুন্ডি খেতে এমন জনপ্রিয় একজন মানুষ আসেন। এটা আমার জন্য গর্বের।”

উল্লেখ্য, রাখাইন জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার ‘মুন্ডি’ কক্সবাজারের স্থানীয় ও ভ্রমণপিয়াসীদের কাছে বেশ জনপ্রিয়। এই খাবারকে কেন্দ্র করে গড়ে উঠেছে একাধিক খাবারের দোকান, যার মধ্যে ‘কিং দির মুন্ডি’ অন্যতম।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

কক্সবাজারে ‘কিং দির মুন্ডি’ খেতে ছুটে এলেন মডেল ও অভিনেত্রী মৌসুমি হামিদ

আপডেট সময় : ১০:৪৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫