ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান

কক্সবাজারের বন্যার্তদের মাঝে জেলা ছাত্রদলের শুকনো খাবার ও সুপেয় পানি বিতরণ

কক্সবাজারের বন্যাকবলিত মানুষের মাঝে শুকনো খাবার ও সুপেয় পানি বিতরণ করেছে কক্সবাজার জেলা ছাত্রদল। সংগঠনটির দাবি, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপির সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে রামু উপজেলার কাওয়ারখোপ, মিঠাছড়াসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকায় পানিবন্দি মানুষের মধ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জেলা ছাত্রদলের উদ্যোগে সারাদিনব্যাপী শুকনো খাবার, রান্না করা খাবার ও সুপেয় পানি বিতরণ করা হয়েছে। দুর্যোগে মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদ আনোয়ার বলেন, দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়ানো ছাত্রদলের অঙ্গীকারের অংশ। বন্যার্ত মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে এবং এ ধরনের দুর্যোগ মোকাবিলায় সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ নুর জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মো. সালমান বাপ্পি, জেলা ছাত্রদল নেতা নজরুল ইসলাম, রাশেদুল আজিজ, মোহাম্মদ আয়াছুল আলম, কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের সভাপতি সাইদুল মোস্তফা শিবলী, কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল নোমান, রামু সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েস, সাধারণ সম্পাদক আরমান হাবিব জুশেদসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা

কক্সবাজারের বন্যার্তদের মাঝে জেলা ছাত্রদলের শুকনো খাবার ও সুপেয় পানি বিতরণ

আপডেট সময় : ০১:২৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬