ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দু’টি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী ‘কাল বেঁচে থাকব কি না জানি না’, মৃত্যুর চার দিন আগে নানা পাটেকার ‘আমার মতো মানুষকে’ নোবেল শান্তি পুরস্কার দিতে চায় না কমিটি, ট্রাম্পের আক্ষেপ প্রত্যেক উপজেলায় জরুরি নির্দেশনা সরকারের

এভারকেয়ারে জুবাইদা রহমান

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা ৫৩ মিনিটে তিনি সেখানে পৌঁছান। এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে তাকে বহনকারী বিজি লন্ডন ৩০২ বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্তের পরপরই স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে হি‌থ্রো বিমানবন্দর থেকে ফ্লাইটে উঠেন ডা. জুবাইদা রহমান।

দলীয় সূত্র জানিয়েছে, আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে সব কিছু ঠিক থাকলে রবিবার (৭ ডিসেম্বর) লন্ডনের উদ্দেশে রওনা হবে খালেদা জিয়াকে বহনকারী কাতার সরকারের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তার সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যে যাবেন লন্ডন থেকে আসা বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও হাসপাতালে সঙ্গে থাকা ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। আরও থাকবেন মেডিক্যাল বোর্ড সদস্য ও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা।

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার প্রস্তুতি ঘিরে শুক্রবার সকাল থেকেই বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সূত্র:বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

এভারকেয়ারে জুবাইদা রহমান

আপডেট সময় : ১২:৫৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫