ঢাকা ১১:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জেলা পুলিশের মানবিক উদ্যোগ: কনস্টেবল নিয়োগে অংশ নিতে মিলবে বিনামূল্যে যানবাহন

কক্সবাজার জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার প্রথম ধাপে আগামী ১৭, ১৮ ও ১৯ আগস্ট শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার আয়োজন করা হয়েছে। তবে ১৭ ও ১৯ আগস্ট তারিখে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাও অনুষ্ঠিত হওয়ায় অনেক প্রার্থীর নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। এই বিষয়টি মানবিকভাবে বিবেচনায় নিয়ে কক্সবাজার জেলা পুলিশ প্রার্থীদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

জেলা পুলিশ সুপার মোঃ সাইফউদ্দিন শাহীন জানিয়েছেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণে কোনো প্রতিবন্ধকতা না হয়, সেজন্য জেলা সদর থেকে দূরবর্তী উপজেলার পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে যানবাহন সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

বিশেষ করে কুতুবদিয়া, পেকুয়া ও চকরিয়া উপজেলার যেসব প্রার্থী এইচএসসি পরীক্ষার্থী, তাদেরকে ১৭ ও ১৯ আগস্ট এইচএসসি পরীক্ষা শেষে প্রবেশপত্র প্রদর্শনের মাধ্যমে নির্ধারিত স্থান থেকে পুলিশ লাইন্সে নিয়ে আসা হবে। জেলা পুলিশের তত্ত্বাবধানে এসব প্রার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার এ আয়োজন নিয়োগ পরীক্ষাকে আরও অংশগ্রহণমূলক ও প্রার্থীবান্ধব করে তুলবে।

নির্ধারিত যাত্রার সময়সূচি অনুযায়ী –

🔸 মগনামা ঘাট, পেকুয়া: দুপুর ৩টা

🔸 পেকুয়া চৌমহনী: বিকেল ৩টা ২০ মিনিট

🔸 চকরিয়া বাস স্ট্যান্ড: বিকেল ৩টা ৪৫ মিনিট

জেলা পুলিশের এই উদ্যোগ সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও মিডিয়া ফোকাল পয়েন্ট জসিম উদ্দীন চৌধুরী বলেন, “মেধা, স্বচ্ছতা, যোগ্যতা ও বৈষম্যহীনতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের অঙ্গীকার বাস্তবায়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

এই উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীরা যাতে নিয়োগ পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হন, সে নিশ্চয়তা দেওয়া হয়েছে। জেলা পুলিশের এই সদাশয় সিদ্ধান্ত সাধারণ মানুষের মাঝে প্রশংসা কুড়িয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জেলা পুলিশের মানবিক উদ্যোগ: কনস্টেবল নিয়োগে অংশ নিতে মিলবে বিনামূল্যে যানবাহন

আপডেট সময় : ০৮:৩০:৪১ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫