ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান

উখিয়ার মেয়ে মেহজাবিন ইশার সাফল্য : কক্সবাজার উশু স্কুল রানার্স আপ

সপ্তম রাষ্ট্রদূত উশু চ্যাম্পিয়নশিপ–২০২৫-এ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে কক্সবাজার উশু স্কুল। দেশের বিভিন্ন জেলা ও প্রতিষ্ঠানের শতাধিক প্রতিভাবান খেলোয়াড়কে হারিয়ে ফাইনালে উঠলেও শেষ মুহূর্তে জয় হাতছাড়া হয় কক্সবাজারের মেয়েদের।

রবিবার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী ঢাকা মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ উশু ফেডারেশনের উদ্যোগে সপ্তম রাষ্ট্রদূত উশু চ্যাম্পিয়নশিপ–২০২৫ অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় কক্সবাজার উশু দলের খেলোয়াড়রা শৃঙ্খলা, দক্ষতা ও লড়াইয়ের মানসিকতা দিয়ে দর্শক ও আয়োজকদের মন জয় করেন। বিশেষভাবে আলোচনায় আসেন উখিয়ার পালংখালীর মেয়ে মেহজাবিন আনোয়ার ইশা। তার দুর্দান্ত পারফরম্যান্সই দলকে ফাইনালে পৌঁছে দেয়।

বাংলাদেশ উশু ফেডারেশনের তথ্য অনুযায়ী, এবারের আসরে দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক খেলোয়াড় অংশ নেন। টানা লড়াই শেষে কক্সবাজার উশু স্কুল ফাইনালে জায়গা করে নিলেও শক্ত প্রতিদ্বন্দ্বিতার পর চ্যাম্পিয়নশিপ মিস করে তারা।

ফাইনাল শেষে আয়োজক কমিটির প্রধান ও আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মেহজাবিন আনোয়ার ইশা বলেন, “জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় দলকে ফাইনালে তুলতে পেরে আমি ভীষণ আনন্দিত। এই অর্জন আমার জীবনের বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। ভবিষ্যতে দেশকে আন্তর্জাতিক অঙ্গনে উশু খেলায় প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখি।”

তার পিতা, বিশিষ্ট ক্রীড়াবিদ ও ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আনোয়ার ইবনে কামাল বলেন, “আমার মেয়ের সাফল্য কেবল পরিবারের নয়, পুরো উখিয়া ও কক্সবাজারের গর্ব। এই অর্জন আগামী প্রজন্মকে খেলাধুলায় অনুপ্রাণিত করবে।”

এ অর্জনে কক্সবাজার জুড়ে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। স্থানীয় ক্রীড়া সংগঠকরা জানান, “এমন সাফল্য শুধু কক্সবাজার নয়, গোটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য গর্বের। আন্তর্জাতিক অঙ্গনেও কক্সবাজারের ছেলে-মেয়েরা উশু খেলায় সাফল্যের ধারা অব্যাহত রাখবে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা

উখিয়ার মেয়ে মেহজাবিন ইশার সাফল্য : কক্সবাজার উশু স্কুল রানার্স আপ

আপডেট সময় : ০১:০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫