ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন ৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি লোহাগাড়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ১৫ রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা

উখিয়ার ধামনখালীতে সেই গর্জন গাছ বনবিভাগের হেফাজতে

উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী এলাকা থেকে ঝুঁকিপূর্ণ পুরোনো (মাদার ট্রি) হিসেবে পরিচিত একটি গর্জন গাছ কেটে বনবিভাগ কর্তৃক জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলো।
সম্প্রতি টানা অতি বৃষ্টিপাতের কারণে গাছটির গোড়া দুর্বল হয়ে পড়ে এবং যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দেয়। বিষয়টি উপলব্ধি করে জমির মালিক বনবিভাগকে মৌখিকভাবে জানায়।পরে বনবিভাগ গাছটি কেটে ফেলার অনুমতি দেয়।উখিয়া রেঞ্জের থাইংখালীর বিট কর্মকর্তা আরফাত মাহমুদ জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয়। তদন্তে দেখা যায়, গাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং এটি ভেঙে পড়লে মানুষের প্রাণহানিসহ বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকায় গাছটি কাটার অনুমতি দেওয়া হয়।তবে বনবিভাগের অনুপস্থিতিতে কাটার কারণে গাছটি জব্দ করে থাইংখালীর বনবিটের অফিসে নিয়ে আসা হয় বলে জানান তিনি।

তিনি আরও জানান, বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছটি কেটে জব্দ করে বিট অফিসে নিয়ে আসে। পরে গাছটি মোট ৬টি টুকরায় বিভক্ত করা হয়, যার পরিমাণ ৮৩.৬৯ ঘনফুট।

বর্তমানে জব্দকৃত গাছটি বনবিভাগের হেফাজতে রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী উক্ত গাছ নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানায় বনবিভাগ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

উখিয়ার ধামনখালীতে সেই গর্জন গাছ বনবিভাগের হেফাজতে

আপডেট সময় : ১২:০৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬