ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালের বন্যার্তদের পাশে কাঠমান্ডুর রোহিঙ্গারা, নিজেদের সংকটের মধ্যেও মানবিক সহায়তা চিঠি দিবসে নিঃসঙ্গ পড়ে আছে কক্সবাজারের ডাকবাক্স : নেই ডাকপিয়নের আনাগোনা মায়ের কোলে ফিরল চার মাস বয়সী মাহি, ৩ অপহরণকারী গ্রেফতার চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হলেন সাংবাদিক ইলিয়াছ পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিবেশ ও জলজ সম্পদ রক্ষার ইস্যু কক্সবাজারে সাংবাদিকদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান ও সনদ বিতরণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা দশ মিনিটেই পুড়ে ছাই ব্যবসায়ী কাইছারের শেষ সম্বল দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত

উখিয়ার ক্যাম্পে পালিয়ে এল নারী-শিশু সহ ৬জন

প্রতিবেশী দেশ মিয়ানমারের মংডু থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা ৬ সদস্যের একটি রোহিঙ্গা পরিবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছে, যাদের মধ্যে রয়েছে  দুই নারী ও তিন শিশু।

যারা হলেন- ফারুক আহমেদ (৪৫), সাতারা বেগম (৩৮), বিবি জান (১৮), মজিউর রহমান (১৪), আব্দুর রহমান (১৩) ও হাবিবুর রহমান (৯)।

ক্যাম্প প্রশাসন সূত্র জানিয়েছে, গতকাল সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পের বি/১৯ ব্লকে নিকট আত্মীয় আছিয়া বিবি’র বসতঘরে আশ্রয় নেয়।

এর আগে তারা টেকনাফের শাহপরীর দ্বীপ জলসীমা দিয়ে ৭০ লক্ষ কিয়াট মিয়ানমারের মুদ্রা  (বাংলাদেশি টাকায় প্রায় ৪ লক্ষ) বিনিময়ে দালালদের সহযোগিতায় এপারে প্রবেশ করে বলে প্রশাসন’কে জানিয়েছে।

ক্যাম্প-ইনচার্জ ও উপসচিব আজগর আলী বিষয়টি ঢাকাপোস্ট’কে নিশ্চিত করেছেন। তিনি জানান,’ নিকট আত্মীয়ের বাসায় মিয়ানমার থেকে অনুপ্রবেশ করা পরিবারটি অবস্থান করছে, এবং এক্ষেত্রে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ‘

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতার ফলে ২০২৪ সাল থেকে ফের সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বাড়তে থাকে।

ইউএনএইচসিআর বলছে, ২০২৪ সালের শেষ দিকে ক্যাম্পগুলোতে নতুন আগতদের একটি বড় ঢল তৈরি হয় এবং গত প্রায় ২০ মাসে নতুন করে দেড় লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে যাদের সবার বায়োমেট্রিক নিবন্ধন কাজ চলছে।

এদিকে রাখাইনভিত্তিক সংবাদমাধ্যম ‘রোহিঙ্গা খবর’  এক প্রতিবেদনে জানিয়েছে,  চলতি মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির কারণে উত্তর রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে ভয় ও অনিশ্চয়তা বেড়েছে।

বুথিডং ও মংডু টাউনশিপ থেকে গ্রেপ্তার, জোরপূর্বক নিয়োগ এবং তরুণীদের আটক করার খবর আসতে থাকায় এই উদ্বেগ আরও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সাম্প্রতিক অনুপ্রবেশ প্রসঙ্গে দায়িত্বশীল কোন কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া গেলেও বিজিবির মিডিয়া উইং সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সীমান্ত কড়া নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নেপালের বন্যার্তদের পাশে কাঠমান্ডুর রোহিঙ্গারা, নিজেদের সংকটের মধ্যেও মানবিক সহায়তা

উখিয়ার ক্যাম্পে পালিয়ে এল নারী-শিশু সহ ৬জন

আপডেট সময় : ০৪:২৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬