ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান

উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, সিএনজি জব্দ

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন,র‌্যাব-১৫।

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

রবিবার দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের দক্ষিণ স্টেশন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন—উখিয়ার ৪ নম্বর ওয়ার্ডের পাতা বাড়ি এলাকার নুরুল হাকিম (২৮), একই এলাকার মো. ইদ্রিস (৪৮) এবং ৬ নম্বর ওয়ার্ডের মধুরছড়া ফলিয়াপাড়া এলাকার শামসুল আলম (২৪)।

​র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাশে একটি অস্থায়ী চেকপোস্ট বসায় র‍্যাব। এ সময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দিলে চালক ও যাত্রীরা গাড়ি ফেলে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে ওই ৩ জনকে আটক করা হয়। তাঁদের সঙ্গে থাকা একটি প্লাস্টিকের ব্যাগে তল্লাশি চালিয়ে ৫০টি এয়ারটাইট প্যাকেটে মোট ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার কথা স্বীকার করেছেন। উদ্ধারকৃত ইয়াবাসহ আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা

উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, সিএনজি জব্দ

আপডেট সময় : ০৪:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬