ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন ৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি লোহাগাড়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ১৫ রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা

উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ নারী আটক

কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ আয়েশা বেগম (৫৮) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

বুধবার ভোর ৩টা ৪০ মিনিটে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকায় তার নিজ বসতবাড়িতে এই অভিযান চালানো হয়।

​র‌্যাব জানায়, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সিপিসি-২, র‌্যাব-১৫-এর একটি দল উত্তর বড়বিল এলাকায় আয়েশা বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করে।র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ঘর তল্লাশি করে তার শয়নকক্ষের খাটের নিচে রাখা একটি কালো কাপড়ের ব্যাগের ভেতর থেকে ৫০টি এয়ারটাইট পলিথিন প্যাকেটে মোট ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​গ্রেপ্তারকৃত আয়েশা বেগম উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর বড়বিল এলাকার মৃত সুলতান আহমদের স্ত্রী। উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ. ম. ফারুক।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ নারী আটক

আপডেট সময় : ০৬:১৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬