ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দু’টি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী ‘কাল বেঁচে থাকব কি না জানি না’, মৃত্যুর চার দিন আগে নানা পাটেকার ‘আমার মতো মানুষকে’ নোবেল শান্তি পুরস্কার দিতে চায় না কমিটি, ট্রাম্পের আক্ষেপ প্রত্যেক উপজেলায় জরুরি নির্দেশনা সরকারের

উখিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্র্যাজুয়েটদের সমাবর্তন

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজে প্রথমবারের মতো গ্র্যাজুয়েটদের জন্য আয়োজিত হতে যাচ্ছে আনুষ্ঠানিক সমাবর্তন অনুষ্ঠান। উখিয়া কলেজে অনার্স শুরুর হওয়ার পর থেকে যারা দীর্ঘ শিক্ষাজীবনের প্রতিটি ধাপ পেরিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, তাদের সম্মান জানাতেই এই আয়োজন—এমনটাই জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, সমাবর্তনকে কেন্দ্র করে ইতোমধ্যে পুরো ক্যাম্পাসজুড়ে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি নিশ্চিত করতে নেয়া হয়েছে ব্যাপক পরিকল্পনা।

সমাবর্তন উপলক্ষে সাজানো হবে কলেজ মাঠ; তৈরি করা হবে বিশেষ মঞ্চ, গ্রাজুয়েশন কর্নার এবং ছবি তোলার জোন। শিক্ষার্থীদের জন্য নির্ধারিত থাকবে বিশেষ গ্র্যাজুয়েশন গাউন, টুপি এবং ব্যাচ। একই সঙ্গে অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ডিগ্রি সনদ তুলে দেয়া হবে।

উখিয়া কলেজের অধ্যক্ষ জানান, এই সমাবর্তন শুধু একটি অনুষ্ঠান নয়—এটি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, স্বপ্ন ও সাফল্যের উৎসব। আমরা চাই, তাদের এই অর্জনকে স্মরণীয় করে রাখতে।

সমাবর্তনের তারিখ, সময় ও বিস্তারিত কার্যক্রম খুব শিগগিরই কলেজের নোটিশ বোর্ড এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হবে। ইতোমধ্যে গ্রেজুয়েট উত্তির্ন শিক্ষার্থীদের নিবন্ধন প্রক্রিয়াও শুরু হয়েছে।

সমাবর্তনের খবর জানাজানি হতেই শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে আনন্দ ও উচ্ছ্বাস। অনেকেই সমাবর্তনকে নিজেদের জীবনের একটি “ঐতিহাসিক মুহূর্ত” বলে মনে করছেন।

উখিয়া অঞ্চলে উচ্চশিক্ষার যে আলো ছড়িয়ে দিচ্ছে উখিয়া কলেজ, সমাবর্তনের মধ্যে দিয়ে নিঃসন্দেহে নতুন অধ্যায়ের উন্মোচন করবে বলে মনে করেন শিক্ষার্থীরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

উখিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্র্যাজুয়েটদের সমাবর্তন

আপডেট সময় : ১১:১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫