ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন

ঈদে মুক্তি পাচ্ছে ৬ সিনেমা

ঈদ এলে জমজমাট হয়ে ওঠে দেশের চলচ্চিত্র অঙ্গন। প্রতি ঈদে মুক্তি পায় একগুচ্ছ সিনেমা। এবারের চিত্রও একই রকম। কোরবানির ঈদ উপলক্ষে মুক্তির তালিকায় রয়েছে ৬ সিনেমা। তবে সপ্তাহখানেক আগেও তালিকায় ছিল ১০ সিনেমার নাম। শেষ দিকে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছে ৪ সিনেমা। মুক্তির তালিকায় থাকা ৬ সিনেমারও নেই জোরালো প্রচার। ঈদের বাকি দুই দিন। গত সপ্তাহেও মুক্তির তালিকায় ছিল ১০ সিনেমার নাম। কদিন আগে সরে দাঁড়িয়েছে অনিক বিশ্বাসের ‘শিরোনাম’ ও ফরহাদ হোসেনের ‘নাদান’। এ ছাড়া পোস্টার প্রকাশের পর থেমে গেছে রাখাল সবুজের ‘সর্দার বাড়ির খেলা’ ও রাকিবুল আলম রাকিবের ‘গোয়ার’-এর প্রচার। এখন পর্যন্ত টিকে আছে রায়হান রাফী পরিচালিত  ও শাকিব খান-সাবিলা নূর অভিনীত ‘তাণ্ডব’, সঞ্জয় সমদ্দার পরিচালিত ও মোশাররফ করিম-শরিফুল রাজ-তাসনিয়া ফারিণ অভিনীত ‘ইনসাফ’, মিঠু খানের পরিচালনায় আরিফিন শুভ-মন্দিরার ‘নীলচক্র’, সানী সানোয়ারের পরিচালনায় বাঁধন-পূজা ক্রুজের ‘এশা মার্ডার: কর্মফল’, তানিম নূরের তারকাবহুর ছবি ‘উৎসব’ ও আলোক হাসানের পরিচালনায় আদর আজাদ-পূজা চেরী অভিনীত ‘টগর’। এই ছয় সিনেমাই মুক্তি পাচ্ছে ঈদে। এরইমধ্যে সেন্সর ছাড়পত্রও পেয়েছে ছবিগুলো। তবে এখন পর্যন্ত হল বুকিংয়ের খবর পাওয়া যায়নি কোনো সিনেমার।

সুত্র: মানবজমিন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা

ঈদে মুক্তি পাচ্ছে ৬ সিনেমা

আপডেট সময় : ০২:৫১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫