ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান

ইসলামী ব্যাংক বাংলাবাজার এজেন্ট শাখায় আর্থিক সাক্ষরতা ও নিরাপদ লেনদেন বিষয়ক কর্মশালা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র বাংলাবাজার এজেন্ট শাখায় ‘আর্থিক সাক্ষরতা ও লেনদেনে নিরাপত্তা বিষয়ক কর্মশালা ও গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

এজেন্ট শাখার ইনচার্জ জাহিদুর রহমানের সভাপতিত্বে এবং হাফেজ আনোয়ারের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র লিংকরোড শাখার এফএভিপি ও শাখা ব্যবস্থাপক মো. সেলিম উদ্দীন। তিনি গ্রাহকদের আমানতের নিরাপত্তা, নিরাপদ লেনদেনে সতর্কতা, সামাজিক দায়বদ্ধতায় ব্যাংকের ভূমিকা এবং আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

বিশেষ অতিথিরা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া, গ্রাহকদের আমানত সুরক্ষায় ইসলামী ব্যাংকের অঙ্গীকার এবং দেশের অর্থনীতিতে ব্যাংকটির অবদানের কথা তুলে ধরেন। বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিএমখালী ইউনিয়নের সভাপতি মোস্তাক আহমদ, পিএমখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ও প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম সোহাগ এবং মাওলানা নুরুল আলম।

অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র বাংলাবাজার আউটলেটের পরিচালক লুৎফর রহমান আজিম ইসলামী ব্যাংকিংয়ের প্রতি গ্রাহকদের আস্থা বৃদ্ধি এবং স্মার্ট ও আধুনিক ব্যাংকিং সেবার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেষে ব্যাংকের শুভাকাঙ্ক্ষী নুরুল কবিরের ইসলামিক মূল্যবোধ বিষয়ক আলোচনা এবং মোনাজাতের মাধ্যমে কর্মশালার সমাপ্তি হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা

ইসলামী ব্যাংক বাংলাবাজার এজেন্ট শাখায় আর্থিক সাক্ষরতা ও নিরাপদ লেনদেন বিষয়ক কর্মশালা

আপডেট সময় : ১২:৪৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬