ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

আবারও ফিরছে ‘শক্তিমান’, নতুন রূপে মুকেশ খান্না

টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ছিল ‘শক্তিমান’। যেখানে মুকেশ খান্নার অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। সুপারহিট এই অনুষ্ঠানটি জনপ্রিয় হয়ে উঠেছিল সব প্রজন্মের কাছেই। এবার একেবারে নতুনভাবে ফিরে আসছে জনপ্রিয় এই অনুষ্ঠান। যেখানে মুকেশকে দেখা যাবে ‘শক্তিমান’-এর ভূমিকায়। পকেট এফএম-এর নতুন অডিও সিরিজ ‘শক্তিমান’-এ কণ্ঠ দেবেন তিনি।

মুকেশের কথায়, ‘শুধুমাত্র টেলিভিশন সিরিজই ছিল না ‘শক্তিমান’। এটি এমন একটি অনুষ্ঠান যা লাখ লাখ দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। তাই পকেট এফএম-এর ভারতজুড়ে বিশাল প্রচারের মাধ্যমে নতুন প্রজন্মের শ্রোতাদের সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য আমি মুখিয়ে।’

মুকেশ খান্নার ভীষ্ম ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথ উদ্যোগে হচ্ছে এই অনুষ্ঠান। সিরিজটি নতুন অ্যাডভেঞ্চারের সঙ্গে নতুন গল্প বলবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগে যারা সুপারহিরো শক্তিমানকে দেখেছেন, তাদের যেমন ভালো লাগবে, তেমনই নতুন প্রজন্মের জন্যও খুব বিশেষ এই উপহার।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে মুকেশ বলেছিলেন, ‘আমি আমার দায়িত্ব পালন করেছি। ১৯৯৭ সালে শুরু করেছিলাম এবং ২০০৫ সাল পর্যন্ত চলেছে। আমার মনে হয় আমার কাজ ২০২৭ সালের মধ্যে জনসাধারণের কাছে পৌঁছানো উচিত। কারণ, আজকের প্রজন্ম অন্ধভাবে দৌড়াচ্ছে।’

প্রসঙ্গত, ‘শক্তিমান’ ১৩ সেপ্টেম্বর ১৯৯৭ থেকে ২৭ মার্চ ২০০৫ পর্যন্ত দূরদর্শনে সম্প্রচারিত হয়েছিল। এর আগেও মুকেশ খান্না ‘শক্তিমান’ নিয়ে একটি সিনেমা তৈরির কথা ঘোষণা করেছিলেন। এমনকি, রণবীর সিং নায়ক হবেন বলেও শোনা যায়। তবে, মুকেশ এই গুজবকে একেবারেই উড়িয়ে দিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

আবারও ফিরছে ‘শক্তিমান’, নতুন রূপে মুকেশ খান্না

আপডেট সময় : ০১:১৭:২২ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫