ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান

আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে সিলভার জিতল ফাবলিহা

দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ ২য় অনুর্ধ্ব-১৪ সাউথ এশিয়া কারাতে কাপ-২০২৬-এ বাংলাদেশের হয়ে সিলভার মেডেল জিতেছে কক্সবাজারের ক্ষুদে কারাতে খেলোয়াড় ফাবলিহা নূর চৌধুরী শামায়লাহ।

১৮ ও ১৯ জুলাই ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার আয়োজন করে দক্ষিণ এশিয়ান কারাতে ফেডারেশন। আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ কারাতে ফেডারেশন। প্রতিযোগিতায় ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ছয়টি দেশের মোট ৫৬৫ জন খেলোয়াড় অংশ নেন।

প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ফাবলিহা নূর চৌধুরী শামায়লাহ অসাধারণ নৈপুণ্য, আত্মবিশ্বাস ও লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে সিলভার মেডেল অর্জন করেন। তাঁর এ অর্জন দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার বার্তা বহন করছে।

ফাবলিহা কক্সবাজার জেলার বেতুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। লেখাপড়ার পাশাপাশি তিনি কারাতে, জুডো, গান, নাচ, ড্রয়িং ও হামদ-নাতে সমানভাবে দক্ষ। দেশাত্মবোধক গান, লোকসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত ও নজরুলসঙ্গীতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে থানা, জেলা ও জাতীয় পর্যায়ে একাধিক পুরস্কার অর্জন করেছেন। এছাড়া তিনি বেসরকারি বৃত্তিও লাভ করেছেন।

ফাবলিহার বাবা ন.জ.ম এজাজ আল হাবিব চৌধুরী একজন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং মা নূর-ই জান্নাত সিলভী একজন এনজিও কর্মকর্তা। তাঁদের স্থায়ী নিবাস কক্সবাজার সদর উপজেলার হাসপাতাল সড়কের হাবিবা মঞ্জিলে।

তিনি একটি শিক্ষানুরাগী ও সুশিক্ষিত পরিবারের সন্তান। তাঁর দাদা মরহুম আলহাজ্জ্ব প্রফেসর নুরুল আলম চৌধুরী, দাদী আলহাজ্জ্ব ছালেহা বেগম, নানা অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্জ্ব ফেরদৌস আহমেদ এবং নানী অবসরপ্রাপ্ত শিক্ষিকা আলেয়া বেগম।

ফাবলিহার এ সাফল্যে পরিবার, শিক্ষক, প্রশিক্ষক ও শুভানুধ্যায়ীরা আনন্দ প্রকাশ করেছেন। তাঁরা আশা করেন, ভবিষ্যতেও তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজের পতাকা আরও উঁচুতে তুলে ধরে দেশ ও জাতির জন্য নতুন নতুন গৌরব বয়ে আনবেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা

আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে সিলভার জিতল ফাবলিহা

আপডেট সময় : ০৭:৩৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬