ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

আজ ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

চলমান অস্থিরতার মধ্যে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে দেশে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল। বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনে আজ মঙ্গলবার (১০ মার্চ) এ জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছার কথা।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, এরইমধ্যে শুরু হয়েছে ভারত থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম।

এর আগে গত রোববার (৮ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক হয়।

বৈঠকে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন দিয়ে আগামী চার মাসে বাড়তি ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব দেয়া হয়।

এর দুদিনের মাথায় আজ ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল। ২০২৩ সালের মার্চে উদ্বোধন হওয়া এ পাইপলাইনে বর্তমানে বছরে ২ লাখ টন ডিজেল পরিবহনের সক্ষমতা আছে, যা ধাপে ধাপে ১০ লাখ টনে উন্নীত হওয়ার কথা রয়েছে।

সূত্র: সময় নিউজ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

আজ ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

আপডেট সময় : ১১:৫৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬