ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান

‘অবশেষে’ পিটার হাস এলেন কক্সবাজারে, তারপর…!

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস ‘অবশেষে’ কক্সবাজার এসেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে আসা ইউএস বাংলার একটি ফ্লাইটযোগে অবতরণ করার কথা জানিয়েছেন কক্সবাজার বিমান বন্দরে কর্মরত একজন কর্মকর্তা। তার সাথে আরো দুইজন ব্যক্তিকে দেখার কথাও জানান তিনি।

পরে বিমানবন্দর থেকে সরাসরি শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাটে গিয়ে স্পিডবোটে মহেশখালী যাওয়ার তথ্য দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র।

মহেশখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হেদায়েত উল্লাহ জানান, মহেশখালীতে পিটার হাস বেসরকারি উন্নয়ন সংস্থা হোপ ফাউন্ডেশন ও যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জির যৌথ উদ্যোগে নির্মিত ‘এক্সিলারেট হোপ হসপিটাল’ গেছেন বলে তিনি জানতে পেরেছেন।

আমাদের হাতে আসা একটি ছবিতে পিটার হাস হাসপাতাল পরিদর্শনের বিষয়টি দেখা গেছে।

হোপ ফাউন্ডেশন এর কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান জানান, এটি পূর্ব পরিকল্পিত কোনো সফর ছিলোনা। পিটার হঠাৎ করেই এসেছেন কোনো আনুষ্ঠানিক আয়োজন ছাড়া।

কে এম জাহিদুজ্জামান বলেন, উনি সকালে আসেন, কিছু গাছ নিয়ে এসেছিলেন, সেগুলো লাগালেন, তারপর চলে গেছেন। কোনো অনুষ্ঠান ছিলোনা, থাকলে তো আপনাদের জানাতাম।

“উনি (পিটার) আসছেন শুনে আমিও গিয়েছিলাম। আমরা অভ্যর্থনা জানিয়েছি আসাতে।”

পিটার হাস আজকেই ঢাকায় ফেরার কথা রয়েছে বলে জানান হোপ ফাউন্ডেশন এর কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান।

যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে বাংলাদেশে নিযুক্ত আছেন মার্কিন সাবেক এই রাষ্ট্রদূত। কোম্পানিটি মহেশখালীর এলএনজি টার্মিনাল ঘিরে কাজ করে থাকে।

কোম্পানির উপদেষ্টা নিয়োগ পাওয়ার পর পিটার ২য় বারের মতো মহেশখালী আসার কথা জানা গেছে।

গত শনিবার এক সপ্তাহের সফরে তিনি ঢাকায় আসেন। এর আগে গত ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের বার্ষিকীর দিন কক্সবাজারে এনসিপির পাঁচ শীর্ষ নেতার সঙ্গে তার একটি গোপন বৈঠক হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।

এমন বৌঠকের গুঞ্জনের পর তাই সাবেক এই রাষ্ট্রদূত তার নতুন কর্মস্থল কক্সবাজারে কখন আসছেন তা নিয়ে ছিল আলোচনা।

জেলা পুলিশের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা জানিয়েছেন, আজ বুধবার সন্ধ্যার ফিরতি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করতে পারেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা

‘অবশেষে’ পিটার হাস এলেন কক্সবাজারে, তারপর…!

আপডেট সময় : ০৬:০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫