ঢাকা ০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত

৬ বছরে ২৫ হত্যাকান্ড: বদরখালীতে পুলিশ ফাঁড়ি পুনঃস্থাপনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চকরিয়া উপজেলার বদরখালীতে পুনরায় পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে বদরখালী পুরাতন স্টেশন ডিগ্রি কলেজ মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে বদরখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র ও স্থানীয়রা অংশ নেয়।

মানববন্ধনে বদরখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান বলেন, স্থায়ী পুলিশ ফাঁড়ি না থাকায় আইন শৃংখলার অবনতি হচ্ছে।প্রতিনিয়ত চুরি,ডাকাতি এবং ইভটিজিংয়ের মতো ঘটনা ঘটছে। বাড়ছে অপরাধ।দ্রুত পুলিশ ফাঁড়ি স্থাপন করা জরুরি।

বদরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাদ্দাম হোসেন বলেন,চকরিয়া থানা থেকে বদরখালীর দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার।

কোন অপরাধ সংঘটিত হলে থানা থেকে পুলিশের টিম আসতে আসতে অপরাধীরা পালিয়ে যায়। ফাঁড়ি পুনঃরায় স্থাপন হলে এসব অপরাধ করার সাহস করবেনা।

তিনি বলেন, বদরখালীতে ২০১৯ সালে পুলিশ ফাঁড়ির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকে ৬ বছরে ২৫ টি হত্যাকান্ড
সংঘটিত হয়েছে।

মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন,বদরখালীতে বিশাল জনগোষ্ঠীর বসবাস ছাড়াও পাশ্ববর্তী উপজেলার মহেশখালী মাতারবাড়িতে কয়লাবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান।সবমিলিয়ে ইউনিয়নটি অনেক গুরুত্বপূর্ণ।বর্তমানে অপরাধীরা যেকোনো অপরাধ সংঘটিত করতে দ্বিধাবোধ করছেনা উল্লেখ করে দ্রুত পুলিশ ফাঁড়ি পুনরায় স্থাপনের দাবি জানানো হয়।

মানববন্ধনে বদরখালী ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাঈদ আহমদ তারেক,বদরখালী ডিগ্রি কলেজের অধ্যাপক আলতাফ হোসেন,বদরখালী কলোনিজেশন উচ্চবিদ্যালয়ের শিক্ষক আবু নঈম লিটন,স্থানীয় সংবাদ কর্মীসহ নানা পেশার মানুষ অংশ নেয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ

৬ বছরে ২৫ হত্যাকান্ড: বদরখালীতে পুলিশ ফাঁড়ি পুনঃস্থাপনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় : ১২:০০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫