ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে সুপার শপে আগুন রামুতে সুপার শপে আগুন ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ কক্সবাজারে ৩২৪ মণ্ডপে দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভূমধ্যসাগরীয় খাবার নিয়ে ওশ্যান প্যারাডাইসে ১০ দিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময়

চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের চকরিয়ায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন,র‌্যাব-১৫।

চট্টগ্রামগামী ‘ঈগল পরিবহন’ নামের একটি বাস থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক ৯ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​আটককৃতরা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১-এর হাফিজুল হক (২৪) ও একই ক্যাম্পের মুর্শিদ আলম (২৫)।

​র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানাধীন বরইতলী ইউনিয়নের দরগাপাড়া এলাকার সোনাইছড়ি ব্রিজ সংলগ্ন মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায় র‌্যাব-১৫-এর একটি টিম। তল্লাশিকালে সন্দেহভাজন হিসেবে আটক দুই ব্যক্তির দেহ ও ব্যাগ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাচারের কথা স্বীকার করেছে।

​উদ্ধারকৃত আলামতসহ আটক আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুতে সুপার শপে আগুন

চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক

আপডেট সময় : ১০:৪৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬