ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াস স্মরণে নাগরিক শোকসভার প্রস্তুতি সভা ১৬ নভেম্বর টেকনাফ সীমান্তে এক রাতেই প্রায় ১০ লাখ ই য়া বা উদ্ধার, আ ট ক ২ শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাসে নেতৃত্ব দেবে- কক্সবাজারে ডাকসু ভিপি সাদিক কায়েম অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী রামুতে যাত্রী বেশে ই/য়া/বা পাচার, ৬৫ বছর বয়সী বৃদ্ধ আটক পালংখালীতে গো লা গু লি – সীমান্তের শীর্ষ মা/দ/ক/কারবারি মুন্না সহ গ্রে/ফ/তা/র ৪, অ/স্ত্র উদ্ধার  ফের লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, চার গুণীজনকে সম্মাননা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে আটক ২ সিটি কলেজ এলাকার আলোচিত একরাম হত্যা মামলার আসামি সাদ্দাম গ্রেফতার কক্সবাজার আদালত চত্বরে জয়বাংলা স্লোগান: ৬ আইনজীবীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩ কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ হামজা-ফারহান ম্যাজিকে ৪-০ গোলে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ ভোক্তা অধিদপ্তরের অভিযান : আচার কারখানাসহ ২ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা

প্রেমিকযুগল কে ‘অসামাজিক কাজে’ বাঁধা দেওয়ায় মহেশখালীতে যুবক খুন!

মহেশখালীতে নারী সংক্রান্ত ঘটনার জের ধরে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। ১৫-২০ জনের একদল সন্ত্রাসী এসে রাতের অন্ধকারে নুরুনবী (২১) নামের এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১ টায় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়ায় এঘটনা ঘটে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ জানান, নিহত যুবক একই এলাকার মো. ফরিদ আলমের পুত্র। এ-ঘটনায় আরও কয়েকজন আহত হন।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান- রাতে স্থানীয় এক কিশোরী মেয়ে ও ছোট মহেশখালীর সিপাহী পাড়ার সাগর নামে এক যুবক রাতে ‘একান্ত সময়’ কাটানোর সময় স্থানীয়রা ধরে ফেলে। পরে মেয়ের চাচা ফরিদুল আলমসহ স্থানীয়রা মেয়ের পিতার হাতে প্রেমিক যুগলকে তুলে দেন।

স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন জানান, এঘটনা এলাকায় জানাজানি হলে সম্মানহানি করার ক্রোধে শফি আলম ও তার ভাই নুরুল আলম মিলে সাগরের নেতৃত্বে সিপাহী পাড়া ও আর্দশ গ্রাম থেকে ১৫-২০ জন যুবককে এনে ফরিদুল আলমের বাড়িতে হামলা চালায়।

স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা নিহত নুরুনবীসহ বেশ কয়েকজনকে মারাত্মক ভাবে জখম করে পালিয়ে যায়।

পরে আহত নুরুনবীকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান নিহতের পরিবারের সদস্যরা।

মহেশখালী থানার ওসি কাইছার হামিদ বলেন, এঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াস স্মরণে নাগরিক শোকসভার প্রস্তুতি সভা ১৬ নভেম্বর

প্রেমিকযুগল কে ‘অসামাজিক কাজে’ বাঁধা দেওয়ায় মহেশখালীতে যুবক খুন!

আপডেট সময় : ০৯:৪৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫