ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামীকাল রথযাত্রা উৎসব- থাকছে নানা আয়োজন তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত আজ ‘প্রাথমিক শিক্ষা পদক’ দেবেন প্রধানমন্ত্রী তিন বিষয়ের পরীক্ষা আবার নেওয়া হবে: শিক্ষামন্ত্রী পেকুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু রাজাপালংয়ের চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত : জেলা প্রশাসকের কাছে দেয়া এমপির চিঠি ভাইরাল! বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা মাতারবাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: ‘আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা’ দাবি পরিবারের কুতুবদিয়ায় নিহত জেলে পরিবারের পাশে ইউএনও: আর্থিক সহায়তা প্রদান কক্সবাজার থেকে অস্ত্র কিনে নিয়ে যাচ্ছিল ঢাকায় : লোহাগাড়ায় পুলিশের হাতে দুটি অস্ত্রসহ আটক ৩ মাথাগোঁজার একমাত্র আশ্রয় হারিয়ে লোহাগাড়ার আবদুল বারীর আর্তনাদ, — পাশে দাঁড়ানোর আকুতি এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কক্সবাজারে পাঁচ ঘণ্টার সড়ক অবরোধ পাহাড় কর্তনকারী ও বন্যায় স্লুইসগেট বন্ধের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বিশ্বে ফার্মের মুরগি উৎপাদনে বাংলাদেশ কততম, শীর্ষে কারা?

প্রধানমন্ত্রীকে বরনে প্রস্তুত পেকুয়া

রাত পোহালেই সমুদ্রনগরী কক্সবাজার সফরে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গ্রহণ করা হয়েছে সব ধরনের প্রস্তুতি। প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রয়েছে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা৷

ইতিমধ্যে পেকুয়ায় প্রধানমন্ত্রী কে বরনের প্রস্তুতি শেষ হয়েছে । তারেক রহমানকে বরণে দল এবং প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে নানান উদ্যোগ।

প্রধানমন্ত্রী পেকুয়া পৌঁছে জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসীম আকরামের কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এরপরই ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন পেকুয়া পৌরসভার ।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনে কৃতজ্ঞতা প্রকাশ করছেন শহীদ ওয়াসিম আকরামের মাতা জোসনা আক্তার। তিনি বলেন, সন্তান আজ পৃথিবীতে নেই কিন্তু তাঁর নাম ইতিহাসের পাতায় উঠে গেছে। আমার মত একজন নগন্য মানুষকে দেখতে একজন প্রধানমন্ত্রী আসবেন এটা অত্যন্ত গর্বের বিষয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে সাজ সাজ রব পেকুয়ায়। প্রধানমন্ত্রীকে বরনে অধীর আগ্রহে অপেক্ষা করছে পেকুয়ার মানুষ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আগামীকাল রথযাত্রা উৎসব- থাকছে নানা আয়োজন

প্রধানমন্ত্রীকে বরনে প্রস্তুত পেকুয়া

আপডেট সময় : ১০:৩৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬