ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২ পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী বছরে কয়েকবার উচ্ছেদ, তবুও যানজটের কারণ সেই বিদ্যুতের খুঁটি ‘জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব’ কক্সবাজারে রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে পুলিশের মামলা

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো রুবিনা আক্তারের

  • তানভীর শিপু
  • আপডেট সময় : ০১:১৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • 3196

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে এক পর্যায়ে স্বামীর কাছ থেকে বিচ্ছেদের পথ বেঁচে নেন তিনি।

‎
‎সোমবার(২৭ জুলাই) পারিবারিক আদালতের মামলা শেষে, শেষ কিস্তির প্রায় ১৫ হাজার টাকা নিয়ে সিএনজি যোগে বাড়ি ফেরার পথে  রামুর খুনিয়াপালং এলাকায় কাভার্ড ভ্যানের সাথে সিএনজির মুখোমুখী সংঘর্ষে তার আপন বোন শাহীনা আক্তারসহ সড়ক দূর্ঘটনায় মারা যান তিনি।
‎
‎নিহত রুবিনা আক্তারের স্বজনেরা জানান,মামলা নিস্পত্তির শেষ দিন ধার্য ছিলো সোমবার ।হঠাৎ তাদের কাছে খবর আসে দুই বোন সড়ক দূর্ঘটনায় নিহত, হয়ে কক্সবাজার  সদর হাসপাতালের মর্গে তাদের রাখা হয়েছে।

‎এসময় হাসপাতালের মর্গের সামনে আহাজারী করতে দেখা যায় নিহত রুবিনা আক্তারের বোনের স্বামী মুজিবুর রহমানকে। কারণ ২ সন্তান রেখে তার স্ত্রী শুয়ে আছে হাসপাতালের মর্গে।
‎
‎এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত দুই বোনসহ তিন জনের মৃত্যু নিশ্চিত করেছে পুলিশ।কক্সবাজার সদর হাসপাতালে নিহতের আরেক স্বজনসহ চিকিৎসা নিচ্ছে আরো তিন জন। তবে নিহত দুই বোনের পরিচয় সনাক্ত হলে ও আরেক জনের পরিচয় এখনো সনাক্ত হয়নি।
‎রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী  টিটিএনকে জানান,ঘাতক কাভার্ড ভ্যানটি তারা আটক করেছে।
‎
‎অন্যদিকে কাভার্ড ভ্যানটিতে প্রাণ কোম্পানীর স্টিকার দেখা গেছে।
‎

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো রুবিনা আক্তারের

আপডেট সময় : ০১:১৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬