ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ যুবক আটক পালংখালী খালে মাছ ধরতে গিয়ে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎ একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতকানিয়ার জাবেদের মৃত্যু মহাসড়কে অভিযান, চারটি বাসকে ১১ হাজার টাকা জরিমানা , ৭ হাইড্রোলিক হর্ন জব্দ লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড প্রবীণ আইনজীবী প্রফেসর নুর আহমদ এডভোকেটের ১ম মৃত্যু বার্ষিকী ২৬ আগস্ট আশ্রয়প্রার্থী বিদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিল আমেরিকা

যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

২০২৬ বিশ্বকাপের ফাইনাল শুধু শিরোপা জয়ের লড়াই নয়, একই সঙ্গে নির্ধারণ করবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’-এর মালিককেও। আর্জেন্টিনা ও স্পেনের মহারণের আগে এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে পুরস্কারটি জিততে হলে ফাইনালে বিশেষ কিছু করতে হবে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে।

এখন পর্যন্ত বিশ্বকাপে মেসির ঝুলিতে রয়েছে ৮ গোল। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে নিজের গোলসংখ্যা ১০-এ উন্নীত করেছেন এমবাপ্পে। ফলে গোলদাতাদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ফরাসি ফরোয়ার্ড, আর মেসি অবস্থান করছেন দ্বিতীয় স্থানে।

এ অবস্থায় স্পেনের বিপক্ষে ফাইনালে মেসি যদি জোড়া গোলও করেন, তবুও গোল্ডেন বুট নিশ্চিত হবে না। কারণ, গোলসংখ্যা সমান হলে ফিফার নির্ধারিত টাইব্রেকার নিয়ম কার্যকর হবে। তাই এমবাপ্পেকে টপকে সর্বোচ্চ গোলদাতা হতে হলে শুধু গোলসংখ্যা সমান করাই নয়, প্রয়োজন হবে টাইব্রেকারের হিসাবেও এগিয়ে থাকা।

প্রথম টাইব্রেকার হিসেবে বিবেচনা করা হবে অ্যাসিস্ট সংখ্যা। এখন পর্যন্ত এমবাপ্পে ও মেসি দুজনই সমান চারটি করে অ্যাসিস্ট করেছেন। মেসি যদি ফাইনালে দুই গোল করেন এবং কোনো অ্যাসিস্ট না পান, তাহলে গোল ও অ্যাসিস্ট—দুই ক্ষেত্রেই সমতা তৈরি হবে।

সে ক্ষেত্রে দ্বিতীয় টাইব্রেকার হিসেবে দেখা হবে কে কম মিনিট খেলেছেন। এই হিসাবেও এমবাপ্পে এগিয়ে আছেন মেসির চেয়ে। বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়েও থাকা মেসি ও এমবাপ্পের মধ্যে গোল্ডেন বুটের লড়াই তাই শেষ পর্যন্ত ফাইনালের পারফরম্যান্সের ওপরই নির্ভর করছে।

মেসির গোল্ডেন বুট জয়ের সমীকরণ:

১. স্পেনের বিপক্ষে ফাইনালে তিন গোল করতে হবে।

অথবা

২. দুই গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট করতে হবে।

সূত্র:  যুগান্তর
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

আপডেট সময় : ১২:১১:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬