ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম গ্রেফতার কক্সবাজারে নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবু বক্কর গ্রেফতার টেকনাফে অস্ত্র-গুলিসহ রফিক বাহিনীর সক্রিয় সদস্য গ্রেফতার টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ৪ সেন্টমার্টিনে রাতে থাকা নিয়ে নতুন সিদ্ধান্ত লোহাগাড়ায় দুধ দিয়ে গোসল করে ফারুকের জামায়াত ছাড়ার ঘোষণা অনলাইন জুয়ায় বাধা, স্ত্রীকে মারধরের অভিযোগ : বিচ্ছেদ চাওয়ায় হুমকি পেকুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা এড. কামাল হোসেন রেস্তোরাঁ মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ডালিমের মায়ের মৃত্যু : জানাজা বাদ এশা রামুতে স্কুলছাত্রী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসের আগুন জ্বলতে পারে আরও ৭ দিন ‘ইনজেকশন নিয়ে খেলেছি’, বিশ্বকাপ ফাইনাল নিয়ে রোমেরো বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ কক্সবাজারে নকল ব্যান্ডরোলের সাড়ে ৪ লাখ সিগারেট জব্দ অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ১ লাখ ৮০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে

স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করতে গিয়ে খবর আসে স্বামীর লাশ পড়ে আছে বাসায়

  • তানভীর শিপু
  • আপডেট সময় : ০১:৪১:০২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • 3465

‎কক্সবাজারে পাহাড়তলীতে  মো: আলী(৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
‎
‎বুধবার (০৭ জুন) বিকেলে দক্ষিন পাহাড়তলীর মৌলভী পাড়ার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
‎
‎নিহতের স্বজনেরা জানান,স্বামী মোঃ আলী ও স্ত্রী ইয়াসমিন আক্তারের  মধ্যে দীর্ঘ দিন ধরে পারিবারিক বিরোধ চলছিলো।

এর আগে মোঃ আলী তার শাশুড়িকে বেধড়ক  মারধর করে। শাশুড়ি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাদীন রয়েছেন।এছাড়া সোমবার স্থানীয় সমাজ কমিটি তাদের স্বামী স্ত্রীর বিরোধ মিটিয়ে দেয়। পরে আজ মঙ্গলবার মো: আলীর লাশ উদ্ধার করা হয়।
‎
‎স্থানীয় আরেক বাসিন্দা জানান,নিহত আলীর চোখ থেকে কান পর্যন্ত গুরুতর আঘাত দেখতে পান তিনি এবং রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন।
‎
‎কক্সবাজার  সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী টিটিএনে জানান,নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের পর জানা যাবে ঘটনার আসল রহস্য।
‎
‎এদিকে নিহত মোঃ আলী প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদের পর কয়েক বছর আগে ইয়াসমিনকে বিয়ে করেন।ইয়াসমিনের মা কে তার স্বামীর মারধরের ঘটনায় ইয়াসমিন সদর থানায় অভিযোগ করতে গেলে খবর পায় তার স্বামীর লাশ পড়ে আছে নিজের বাসায়।

মোহাং আলী নিহতের ঘটনা নিয়ে ক্রমশ রহস্য দানা বাঁধছে। এটি কি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা এমন প্রশ্ন এলাকাবাসীর।
‎
‎তবে পুলিশ বলছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে মৃত্যুর আসল কারণ।
‎

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম গ্রেফতার

স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করতে গিয়ে খবর আসে স্বামীর লাশ পড়ে আছে বাসায়

আপডেট সময় : ০১:৪১:০২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬