কক্সবাজার জেলা রেস্তোরাঁ মালিক সমিতি ও লাইট হাউজ সমাজ কমিটির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ডালিমের মা কুলসুমা বেগম মারা গেছেন।
বুধবার দুপুর ২ টা ৪০ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৬ বছর। তিনি ৪ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ এশা বাহারছড়া গোলচত্বর সংলগ্ন বায়তুশ সালা জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক 























