কক্সবাজারে পর্যটন শিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন লুৎফুর রহমান কাজল এমপি। সেন্টমার্টিন ও সাজেকের পর এবার বান্দরবান পেরিয়ে কক্সবাজারকে টার্গেট করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ভুল নীতির কারণে এর মাসুল গুনতে হচ্ছে পর্যটন খাতের উদ্যোক্তাদের। বর্তমান নির্বাচিত সরকারের নীতিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত পর্যটন এলাকায় উচ্ছেদ অভিযান বন্ধ রাখার দাবি জানিয়ে তিনি বলেন, স্বৈরাচারের আইনে দেশ চলতে পারে না।
এমপি লুৎফুর রহমান কাজলের এ পোস্টের পর শহর জুড়ে এ নিয়ে নানান আলোচনার তৈরী হয়েছে।
কয়েকদিন ধরে সাগরতীরের ইনানী পাটুয়ারটেকসহ বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ।
নিজস্ব প্রতিবেদক 




















