ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে এসে পৌঁছাল মহানগর এক্সপ্রেসের প্রথম ট্রেন, পর্যটন মৌসুমে বাড়তি সুবিধার আশা পর্যটনের পাশাপাশি সংস্কৃতিতেও এগিয়ে যাবে কক্সবাজার: সংস্কৃতি প্রতিমন্ত্রী পেকুয়ায় বীর মুক্তিযোদ্ধা এড. কামাল হোসেনের ইন্তেকাল জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘অর্নব’, সারাদেশে বৃষ্টির আভাস টেকনাফের বাহারছড়ার রিদুয়ান বাহিনীর সদস্য আব্দুর রহিম আটক মাটি থেকে বের হচ্ছে আগুন, গ্যাসের ধোঁয়ায় আচ্ছন্ন ইনানী চাঁদা দাবি ও মারধরের অভিযোগ মিথ্যা দাবি খোকন চেয়ারম্যানের : চাইলেন সরকারি প্রকল্পে দুর্নীতির তদন্ত কুতুবজোমের উন্নয়ন ও নতুন প্রতিশ্রুতি নিয়ে মাঠে নামছেন চেয়ারম্যান প্রার্থী এড. রহিম উল্লাহ টুপটুপের মামলায় ওসি তলব- ‘আদালতের স্বাভাবিক কার্যক্রমের অংশ’ পাটুয়ারটেক ট্রাজেডি, ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয় কক্সবাজার রুটে বাড়ল ট্রেন, যুক্ত হলো মহানগর এক্সপ্রেস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কক্সবাজার জেলার উপ কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক ইউসুফ সাঈদ চট্রগ্রামে আটক টেকনাফের পৌরমেয়র প্রার্থীর মিছিলে চাঁদাবাজি মামলার আসামী! রামুর বাঁকখালী তীরে মিলনমেলা – সম্প্রীতির বন্ধনে ভাসলো কল্প-জাহাজ

পর্যটনের পাশাপাশি সংস্কৃতিতেও এগিয়ে যাবে কক্সবাজার: সংস্কৃতি প্রতিমন্ত্রী

কক্সবাজারে একটি ঐক্যবদ্ধ বৃহত্তর কালচারাল হাব গড়ে তুলতে কর্মসূচি হাতে নেওয়ার কথা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি। দেশের প্রধান পর্যটনকেন্দ্র হিসেবে কক্সবাজারের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সংগঠিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বলেন, “কক্সবাজার হচ্ছে বাংলাদেশের প্রধানতম পর্যটন এলাকা। সে কারণে এখানে একটা কালচার হাব তৈরি করার জন্যে কর্মসূচি হাতে নিয়েছি। আশা করছি, এখানে একটা ঐক্যবদ্ধ বৃহত্তর কালচারাল হাব হবে।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং ছেন লা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদসহ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

এর আগে, দুই দিনের সরকারি সফরে সোমবার (২৬ অক্টোবর) কক্সবাজারে আসেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। সফরের প্রথম দিনে রামুতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী কল্প জাহাজ ভাসা উৎসবে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।

কক্সবাজারের সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈচিত্র্যকে আরও সুসংগঠিতভাবে তুলে ধরার ক্ষেত্রে বৃহত্তর কালচারাল হাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়ার পাশাপাশি জেলার সংস্কৃতিচর্চার নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে এসে পৌঁছাল মহানগর এক্সপ্রেসের প্রথম ট্রেন, পর্যটন মৌসুমে বাড়তি সুবিধার আশা

পর্যটনের পাশাপাশি সংস্কৃতিতেও এগিয়ে যাবে কক্সবাজার: সংস্কৃতি প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৩:৪৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬