রামুর রাজারকুলে ইজিবাইকের ধাক্কায় মাহিয়া (৮) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে পাঞ্জাখানা এলাকায় স্কুলে আসার পথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ
এলাকাবাসী রামু-মরিচ্যা সড়ক অবরোধ করেন।
সড়কে কোনো স্পিডব্রেকার না থাকায় যানবাহনগুলো বেপরোয়া গতিতে চলাচল করে, যার ফলে প্রায়ই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। দ্রুত সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে স্পিডব্রেকার নির্মাণের দাবিতে তারা সড়কে গাছ ও বিভিন্ন বস্তু ফেলে যান চলাচল বন্ধ করে দেয়।
খবর পেয়ে রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান ও স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় জনতা ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে ওই সড়কে স্পিডব্রেকার স্থাপনের জোর দাবি জানানো হয়।
পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
নিজস্ব প্রতিবেদক 
























