ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ৪ সেন্টমার্টিনে রাতে থাকা নিয়ে নতুন সিদ্ধান্ত লোহাগাড়ায় দুধ দিয়ে গোসল করে ফারুকের জামায়াত ছাড়ার ঘোষণা অনলাইন জুয়ায় বাধা, স্ত্রীকে মারধরের অভিযোগ : বিচ্ছেদ চাওয়ায় হুমকি পেকুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা এড. কামাল হোসেন রেস্তোরাঁ মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ডালিমের মায়ের মৃত্যু : জানাজা বাদ এশা রামুতে স্কুলছাত্রী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসের আগুন জ্বলতে পারে আরও ৭ দিন ‘ইনজেকশন নিয়ে খেলেছি’, বিশ্বকাপ ফাইনাল নিয়ে রোমেরো বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ কক্সবাজারে নকল ব্যান্ডরোলের সাড়ে ৪ লাখ সিগারেট জব্দ অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ১ লাখ ৮০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে স্বপ্নের সমাপ্তি হতে পারে কয়েক সেকেন্ডে, আবার সেই স্বপ্ন বাস্তবায়নে লেগে যেতে পারে বছরের পর বছর কক্সবাজারে পর্যটন শিল্প ধ্বংসের পায়তারা চলছে – এমপি কাজল : উচ্ছেদ অভিযান বন্ধের দাবি তাঁর ইনানীর আগুন নিয়ে বাপেক্স প্রতিনিধি দলের সতর্কবার্তা—জোর করে নেভালে ঘটতে পারে বড় বিপর্যয়

অনলাইন জুয়ায় বাধা, স্ত্রীকে মারধরের অভিযোগ : বিচ্ছেদ চাওয়ায় হুমকি

কক্সবাজার শহরে অনলাইন জুয়াসহ বিভিন্ন কর্মকাণ্ডে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন রিজবা সুলতানা রাইসা নামের এক নারী। তাঁর অভিযোগ, বিবাহবিচ্ছেদের উদ্যোগ নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এতে নিজের ও সন্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন তিনি।

রাইসা কক্সবাজার শহরের গাড়ির মাঠ এলাকার বাসিন্দা। তাঁর স্বামী মো. ইমরান শহরের মোহাজেরপাড়া এলাকার বাসিন্দা।

রাইসার অভিযোগ, বিয়ের পর থেকে অনলাইন জুয়াসহ স্বামীর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়। এসব বিষয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে প্রায়ই কথা-কাটাকাটি হতো।

রাইসার দাবি, কয়েক দিন আগে তাঁকে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়।
রাইসা আরও অভিযোগ করেন, ঘটনার পর সন্তানের ভরণপোষণ নিশ্চিত করা হয়নি। উল্টো তাঁকে বাড়িতে আটকে রাখা হয়েছিল। পরে সুযোগ পেয়ে বাবার বাড়িতে চলে যান তিনি। এরপর স্বামীকে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠান।

তাঁর অভিযোগ, বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠানোর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে নিজের ও সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে দিন কাটছে তাঁর।

রাইসার অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. ইমরানের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ফলে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। তাকে পাওয়া গেলে তার বক্তব্য সংযুক্ত করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ৪

অনলাইন জুয়ায় বাধা, স্ত্রীকে মারধরের অভিযোগ : বিচ্ছেদ চাওয়ায় হুমকি

আপডেট সময় : ০৫:৫২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬