ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম গ্রেফতার কক্সবাজারে নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবু বক্কর গ্রেফতার টেকনাফে অস্ত্র-গুলিসহ রফিক বাহিনীর সক্রিয় সদস্য গ্রেফতার টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ৪ সেন্টমার্টিনে রাতে থাকা নিয়ে নতুন সিদ্ধান্ত লোহাগাড়ায় দুধ দিয়ে গোসল করে ফারুকের জামায়াত ছাড়ার ঘোষণা অনলাইন জুয়ায় বাধা, স্ত্রীকে মারধরের অভিযোগ : বিচ্ছেদ চাওয়ায় হুমকি পেকুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা এড. কামাল হোসেন রেস্তোরাঁ মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ডালিমের মায়ের মৃত্যু : জানাজা বাদ এশা রামুতে স্কুলছাত্রী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসের আগুন জ্বলতে পারে আরও ৭ দিন ‘ইনজেকশন নিয়ে খেলেছি’, বিশ্বকাপ ফাইনাল নিয়ে রোমেরো বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ কক্সবাজারে নকল ব্যান্ডরোলের সাড়ে ৪ লাখ সিগারেট জব্দ অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ১ লাখ ৮০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে

টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ৪

অস্থায়ী চেকপোস্টে একটি নোহা গাড়িতে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ধারালো কিরিচসহ চারজনকে গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। এ সময় একটি নোহা বক্সি গাড়িও জব্দ করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব লেদা এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা এলাকায় সড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় টেকনাফগামী একটি নোহা গাড়িকে থামার সংকেত দেওয়া হলে গাড়ির চালক ও সামনের আসনে থাকা এক ব্যক্তি গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়।

পরে গাড়ির পেছনের দরজা খুলে পালানোর চেষ্টা করলে পুলিশ চারজনকে আটক করে। তারা হলেন হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী এলাকার বেলাল উদ্দিন (৪৮), হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়ার মাহাবুবুর রহমান মাহবুব (৩১), খারাংখালী-পশ্চিম মহেষখালীয়া পাড়ার মো. রিশাদ (২৪) এবং হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার এলাকার আব্দুল্লাহ (২৫)।

পুলিশের দাবি, আটক ব্যক্তিদের তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়। একই সঙ্গে তাদের ব্যবহৃত নোহা বক্সি গাড়িটি জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত চার আসামির বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে অপহরণসহ একাধিক মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে বলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম গ্রেফতার

টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ৪

আপডেট সময় : ০৬:৩৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬