কক্সবাজারে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত মো. আবু বক্কর (৪৮) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৫।
মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফুটবল চত্বর সংলগ্ন ইউনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. আবু বক্কর কক্সবাজার সদর থানার উত্তর রুমালিয়ার ছড়ার বাসিন্দা মোহাম্মদ আলমের ছেলে। কক্সবাজার সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। আদালতের রায় ঘোষণার পর থেকেই তিনি গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে পরোয়ানামূলে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 























