ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার রামুতে উপজেলা প্রশাসন ও সওজের যৌথ উচ্ছেদ অভিযান জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মেরিন ড্রাইভের পাটোয়ারটেকে রিসোর্টে আ’গু’ন, নি’হত ৫ কুতুবদিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় ৮৪ আনসার-ভিডিপি সদস্য, থাকছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ প্রথমবারের মতো স্থানীয় ভিসি পেল সিবিআইইউ : দায়িত্ব নিলেন ড. মোকতার আহমেদ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম কক্সবাজার বিমানবন্দর: সাগরে বসানো লাইট চুরির ঘটনা কীভাবে ঘটলো? রবীন্দ্রনাথের ছবিতে কালি, প্রতিবাদে কক্সবাজারে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী খুঁটির উপর ভর করে আছে কালভার্ট, ঝুঁকিতে কয়েক হাজার মানুষ রামুতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো শামসুল হক ফাউন্ডেশন ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! রামুতে সুপার শপে আগুন

পেকুয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো আমজাদের ড্রাম ট্রাক

পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের সবজীবন পাড়া এলাকায় পার্কিংয়ে রাখা একটি গাড়িতে দুর্বৃত্তের অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২১ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।

ভুক্তভোগীর দাবি, এতে তার প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন দেয়ার ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী আমজাদ হোসেন পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সবজীবন পাড়ার বাসিন্দা মৃত জাফর আহমেদের ছেলে।

আমজাদ হোসেন অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার গাড়িতে আগুন দেওয়া হয়েছে। বারবাকিয়ার সবজীবন পাড়ায় তার মালিকানাধীন ইট ও বালুর ডিপোতে প্রতিদিনের মতো গাড়িটি পার্ক করা ছিল। ডিপোতে রাতের বেলায় দুইজন কর্মচারী অবস্থান করলেও তারা ঘুমিয়ে থাকায় ঘটনাটি তাৎক্ষণিকভাবে টের পাননি।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখ ও শরীর কাপড় দিয়ে ঢেকে এক ব্যক্তি ডিপোতে প্রবেশ করে গাড়ির কাছে যান। সেখানে প্রায় দুই মিনিট অবস্থান করে গাড়িতে আগুন লাগিয়ে আগুন ছড়িয়ে পড়া নিশ্চিত হওয়ার পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ফুটেজে পুরো ঘটনাটি স্পষ্টভাবে ধারণ হয়েছে বলেও তিনি দাবি করেন।

এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার

পেকুয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো আমজাদের ড্রাম ট্রাক

আপডেট সময় : ০৮:৪৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬