ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ মাইক্রোফোন হাতে শুরু ‘বিয়ের প্রথম সকাল’, নজর কাড়ল সাংবাদিক শামীমের পেশাদারিত্ব কক্সবাজার-৩ আসনের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন এমপি লুৎফুর রহমান কাজল সোনাদিয়ায় দখল উচ্ছেদ করে জীববৈচিত্র্য ফিরিয়ে আনা হবে- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম টুপটুপের প্রচারণামূলক ভিডিও বানানো কন্টেন্ট ক্রিয়েটর চাইলেন ক্ষমা! রামুতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতারা  ‘টুপটুপে প্রাণহানির দায় কর্তৃপক্ষ এড়াতে পারেনা’, তদন্তের দাবি শিবিরের টুপটুপ ট্রাজেডিতে পর্যটনমন্ত্রীর শোক, তিন জরুরি নির্দেশ টুপটুপ রিসোর্ট ট্রাজেডিতে উখিয়া থানায় মামলা, গ্রেপ্তার ম্যানেজার ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার রামুতে উপজেলা প্রশাসন ও সওজের যৌথ উচ্ছেদ অভিযান জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির

কক্সবাজারে একদিনে ঝরল তিনটি প্রাণ

কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও চকরিয়ায় পৃথক তিন ঘটনায় একদিনে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন এক কলেজ শিক্ষার্থী, এক রোহিঙ্গা যুবক ও এক কিশোরী।

টেকনাফের সাবরাং ইউনিয়নে চলাচলের পথ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত কলেজ শিক্ষার্থী শফি উল্লাহ (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থী এবং সাবরাং পুরাতন পাড়া এলাকার হাফেজ মোকতার আহমদের ছেলে।

নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘ আট বছর ধরে চলাচলের পথ নিয়ে বিরোধ চলছিল। শনিবার প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে শফি উল্লাহ মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। টেকনাফ মডেল থানার পুলিশ জানিয়েছে, যাতায়াতের পথের বিরোধকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি সেপটিক ট্যাংক থেকে আব্দুল হাফেজ (২৫) নামে এক রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

নিহতের পরিবার জানায়, গত ২২ জুন রাতে দোকান থেকে ফেরার পথে তিনি নিখোঁজ হন। দীর্ঘদিন খোঁজাখুঁজির পর শনিবার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে সুলতানা (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার গভীর রাতে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে চকরিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত কিশোরীর বাবা দাবি করেছেন, এটি আত্মহত্যা নয়; তার মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, তিনটি ঘটনারই পৃথকভাবে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ

কক্সবাজারে একদিনে ঝরল তিনটি প্রাণ

আপডেট সময় : ১০:৪১:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬