ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মেরিন ড্রাইভের পাটোয়ারটেকে রিসোর্টে আ’গু’ন, নি’হত ৫ কুতুবদিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় ৮৪ আনসার-ভিডিপি সদস্য, থাকছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ প্রথমবারের মতো স্থানীয় ভিসি পেল সিবিআইইউ : দায়িত্ব নিলেন ড. মোকতার আহমেদ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম কক্সবাজার বিমানবন্দর: সাগরে বসানো লাইট চুরির ঘটনা কীভাবে ঘটলো? রবীন্দ্রনাথের ছবিতে কালি, প্রতিবাদে কক্সবাজারে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী খুঁটির উপর ভর করে আছে কালভার্ট, ঝুঁকিতে কয়েক হাজার মানুষ রামুতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো শামসুল হক ফাউন্ডেশন ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! রামুতে সুপার শপে আগুন রামুতে সুপার শপে আগুন ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ কক্সবাজারে ৩২৪ মণ্ডপে দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী

কক্সবাজারে ফ্যামিলি কার্ডের জন্য সাড়ে ছয় লাখ পরিবারে চালানো হবে শুমারি, তথ্য সংগ্রহে ৯০০ জন

কক্সবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন জোরদার করার লক্ষ্যে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।

সভায় জানানো হয়, কক্সবাজারে ফ্যামিলি কার্ড বিতরন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জেলার ৬ লাখ ৫১ হাজার ১৭৭ টি পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। এই তথ্য সংগ্রহ কার্যক্রমের জন্য ৮৫৩ জন তথ্য সংগ্রহকারী ও ৭৭ জন সুপারভাইজার নিয়োগ করা হবে। এছাড়াও আরো ৯৭ জন তথ্য সংগ্রহকারী ও ১০ জন সুপারভাইজার রিজার্ভ রাখা হবে।

এসময় আরো জানানো হয়, ইতোমধ্যে তথ্য সংগ্রহকারীদের নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। নিয়োগের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের প্রশিক্ষণ প্রদানের পর মাঠ পর্যায়ে পরিবার শুমারি কার্যক্রম শুরু হবে এবং এটি চলবে কার্যক্রম শুরুর পরবর্তী ৪৫ দিন।

সভায় সমাজ সেবা অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহী নেওয়ার বলেন, সরকারের বিভিন্ন কার্যক্রমের মধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রমটি খুবই গুরুত্বপূর্ণ। সরকার এই বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। সুতরাং ফ্যামিলি কার্ড কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করাটা অতি জরুরি। সকলের সহযোগিতার মধ্য দিয়ে এই কার্যক্রম সফল করতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, ফ্যামিলি কার্ড বিতরন কার্যক্রমের সরকারি যে নিয়ম বা বিধি রয়েছে সে মোতাবেক জেলা কমিটি কাজ করে যাবে। এই কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান জেলা প্রশাসক।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো: সামীম কবীর, জেলা শিক্ষা অফিসার মো: গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের বর্তমান অগ্রগতি, উপকারভোগীদের তথ্য যাচাই-বাছাই, তথ্য সংগ্রহকারীদের নিয়োগ প্রক্রিয়া, কার্যক্রম বাস্তবায়ন প্রক্রিয়ার বিদ্যমান চ্যালেঞ্জ এবং দ্রুত ও স্বচ্ছ উপায়ে কার্যক্রম সম্পন্ন করার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া, অংশগ্রহণকারীরা কার্যক্রমের সফল বাস্তবায়নে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির গুরুত্বের ওপরও আলোকপাত করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

কক্সবাজারে ফ্যামিলি কার্ডের জন্য সাড়ে ছয় লাখ পরিবারে চালানো হবে শুমারি, তথ্য সংগ্রহে ৯০০ জন

আপডেট সময় : ০৮:১১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬