ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা উখিয়ায় শ্মশানের দেয়াল ভাঙচুর : পুন:নির্মাণ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দূর্গাপুজা বন্ধের ঘোষণা কক্সবাজার সরকারি কলেজে মাস্টার্সে যুক্ত হচ্ছে নতুন ৫ বিষয় : ইংরেজি, ইতিহাস, পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রাণিবিদ্যা লিবিয়াকেন্দ্রিক মানবপাচার চক্রের মুলহোতা মহিউদ্দিন আটক, তার ভাই মুজিব অধরা ইউনুছখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা: সংঘর্ষের আশংকা কলাতলীর সুগন্ধা পয়েন্টে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ জন পেলেন ২১ লাখ ৫৯ হাজার টাকার ক্ষতিপূরণ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যান এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা : শৃংখলা বজায় রাখার নির্দেশ এসপির বিশেষ অভিযান : সদর থানা পুলিশের জালে ৪০ দেড় লাখ ইয়াবাসহ টেকনাফে ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলি, আহত ২ ফ্যামিলি কার্ড কার্যক্রমে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির

ইনানীতে বে-ওয়াচ রিসোর্টের কর্মচারী আব্দুল আজিজের মরদেহ উদ্ধার

উখিয়ার ইনানীতে হোটেল বে-ওয়াচ রিসোর্টের কর্মচারী আব্দুল আজিজের মরদেহ উদ্ধার করা হয়েছে। রিসোর্টের লাগোয়া বে-ওয়াচের স্টাফ কোয়ার্টারের দেওয়ালের পাশ থেকে ২৭ বছর বয়সী মোঃ আব্দুল আজিজে মরদেহ উদ্ধার করে পুলিশ। ২৯ জুলাই দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

​নিহত আব্দুল আজিজ উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের জুম্মাপাড়ার রশিদ আহমদের ছেলে। তাঁর স্ত্রী সায়কা ইয়াছমিন টিটিএন-কে জানান, সে এক বছর আগে বে-ওয়াচে যোগদান করেন এবং সেখানে স্টাফ কোয়ার্টারে থাকা গরুর খামার দেখাশোনার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

এদিকে ​ঘটনাস্থল পরিদর্শন করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।তিনি জানান, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।”

​এদিকে এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী বলেন, “একজন মেহনতি যুবকের এভাবে রহস্যজনক মরদেহ উদ্ধার অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড- তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করতে হবে। আমরা স্থানীয় প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িদেরকে দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।পাশাপাশি স্টাফ কোয়ার্টারে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজও তল্লাশী করতে হবে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

ইনানীতে বে-ওয়াচ রিসোর্টের কর্মচারী আব্দুল আজিজের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:৫০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬