ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা উখিয়ায় শ্মশানের দেয়াল ভাঙচুর : পুন:নির্মাণ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দূর্গাপুজা বন্ধের ঘোষণা কক্সবাজার সরকারি কলেজে মাস্টার্সে যুক্ত হচ্ছে নতুন ৫ বিষয় : ইংরেজি, ইতিহাস, পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রাণিবিদ্যা লিবিয়াকেন্দ্রিক মানবপাচার চক্রের মুলহোতা মহিউদ্দিন আটক, তার ভাই মুজিব অধরা ইউনুছখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা: সংঘর্ষের আশংকা কলাতলীর সুগন্ধা পয়েন্টে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ জন পেলেন ২১ লাখ ৫৯ হাজার টাকার ক্ষতিপূরণ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যান এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা : শৃংখলা বজায় রাখার নির্দেশ এসপির বিশেষ অভিযান : সদর থানা পুলিশের জালে ৪০ দেড় লাখ ইয়াবাসহ টেকনাফে ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলি, আহত ২ ফ্যামিলি কার্ড কার্যক্রমে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির

২০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক, সিএনজি জব্দ

সীমান্তে ​ এবার বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই পাচারকারী ধরা পড়েছে। কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ চাকঢালা বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

রামু সীমান্ত এলাকা দিয়ে আসা এই চালানটি সিএনজির ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযানের সময় তল্লাশি চালিয়ে ২০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পাশাপাশি মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা, দুটি মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়।

​আটককৃত ব্যক্তিরা হলেন রামু উপজেলার উত্তর পতেকারকুল গ্রামের মোঃ নুরুল হাশেম (৩৫) এবং তেচ্ছিপুল গ্রামের মোঃ হাসান আলী (২০)।

বিষয়টি নিশ্চিত করে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, সীমান্ত পিলার-৪৪ থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাকঢালা বাজার নামক স্থানে এ অভিযান চালানো হয়। আটক আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

২০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক, সিএনজি জব্দ

আপডেট সময় : ০৬:২৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬