ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২ পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

সম্প্রতি উখিয়া নিউজ ডটকম নামক একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত “জাইকার অর্থায়নে FiLEP প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন” শিরোনামের সংবাদটিকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন জাগো নারী উন্নয়ন সংস্থার (JNUS) নির্বাহী পরিচালক শিউলি শর্মা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, জাগো নারী উন্নয়ন সংস্থা (JNUS) উক্ত প্রকল্পের কোনো অর্থায়ন (Funding) সরাসরি গ্রহণ করেনি। ফলে সংস্থার বিরুদ্ধে আর্থিক অনিয়ম বা আর্থিক অস্বচ্ছতার অভিযোগের কোনো বাস্তব বা আইনগত ভিত্তি নেই।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা ডিপার্টমেন্ট অব ফিশারিজ (Department of Fisheries-DoF), যা বাংলাদেশ সরকারের একটি প্রতিষ্ঠান।
শিউলি শর্মা দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে মিথ্যা, বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য ছড়িয়ে তাঁকে এবং তাঁর নেতৃত্বাধীন প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে হয়রানি করে আসছে। তিনি অভিযোগ করেন, একজন নারী নেতৃত্বাধীন এনজিওর প্রধান হিসেবে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। একই সঙ্গে, অনৈতিকভাবে প্রভাব বিস্তার করে ব্যক্তিগত ও আর্থিক সুবিধা আদায়ের উদ্দেশ্যেই এসব অপপ্রচার পরিচালিত হচ্ছে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, একটি সংঘবদ্ধ সিন্ডিকেট নারী নেতৃত্বাধীন উন্নয়ন সংস্থাগুলোর বিরুদ্ধে বিদ্যমান রক্ষণশীল মানসিকতা ও সামাজিক পক্ষপাতকে কাজে লাগিয়ে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রকাশিত সংবাদটিও সেই ধারাবাহিক অপপ্রচারেরই একটি অংশ বলে তিনি মন্তব্য করেন।

তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতিমালা অনুসরণ এবং বিভ্রান্তিকর তথ্য সংশোধন বা প্রত্যাহারের আহ্বান জানান। একই সঙ্গে প্রয়োজনে আইনি প্রতিকার গ্রহণের অধিকার সংরক্ষিত রয়েছে বলেও উল্লেখ করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

আপডেট সময় : ১১:৪৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬