ঢাকা ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত নারী এশিয়া কাপ : রাতে মাঠে নামছে বাংলাদেশ রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজার সমিতি কাতারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগাড়ায় পেয়ারার প্রলোভনে ৫ বছরের কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ : ৫৫ বছরের বৃদ্ধ আটক শিক্ষার মানোন্নয়নে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার মগনামায় বিএনপির প্রস্তুতি সভায় বাকবিতন্ডা- হট্টগোল বালিয়াড়ীতে সড়ক নির্মানের বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান টিআইবির মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা কক্সবাজারে পালং সার্ভিসের গাড়ি থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ সালমান হত্যা মামলা : নিহত রাশেদের ২ ভাইসহ ৮ আসামী

কলাতলীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • মো: লোকমান
  • আপডেট সময় : ০৬:৩৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • 457

কক্সবাজার শহরের কলাতলী এলাকার টি এম বার্মিজ মার্কেটের সামনে থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

সোমবার (২৭ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে টি এম বার্মিজ মার্কেটের সামনে দীর্ঘ সময় ধরে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী ইমরান হোসেন জানান, প্রায় দুই বছর ধরে ওই ব্যক্তিকে কলাতলী এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতে দেখেছেন। তিনি মাঝে মধ্যে স্থানীয় মসজিদে নামাজ আদায় করতেন এবং অধিকাংশ সময় টি এম বার্মিজ মার্কেটের পার্কিং এলাকা ও মসজিদের আশপাশে অবস্থান করতেন। ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন এবং স্থানীয় অনেকেই মানবিক কারণে তাকে খাবার দিতেন। তার ভাষা শুনে ধারণা করা যায়, তিনি চট্টগ্রাম বা কক্সবাজার অঞ্চলের বাসিন্দা নন, সম্ভবত দেশের উত্তরাঞ্চলের কোনো জেলার হতে পারেন।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কলাতলীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:৩৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬