ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার সদর হাসপাতালে হামের ঝুঁকি: অবশেষে চালু হচ্ছে আইসোলেশন ওয়ার্ড মানবপাচার চক্র নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি নাইক্ষ্যংছড়িতে দুটি পিস্তল ও গুলি উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২ অবৈধ পন্থায় উত্তোলন হচ্ছিলো বালি, অভিযানে মালামালসহ জব্দ ঝিলংজায় মাথা ও হাতের কবজিবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার প্রতিবাদ এক সাথে বিনা খরচে ঘর বাঁধলো চার দম্পতি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির জেলা কমিটি গঠন টেকনাফে প্রায় ২৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার বিজিবির ‘নব্য ফ্যাসিজম রুখতে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান’ শেষ হলো ‘রামু গ্রন্থমেলা-২০২৬’ টেকনাফে র‍্যাবের অভিযান: ৪ ভিক্টিম উদ্ধার, ২ মানবপাচারকারী গ্রেপ্তার রামুতে বিজিবির অভিযান: ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী তছলিমা গ্রেপ্তার কেঁচো সারে চুনতির কাইছারের ভাগ্যবদল

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

পঞ্চগড়ের সদর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৩৬) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) ভোররাতে সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১-এর ৮/৯ নম্বর সাব-পিলারের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ারের বাড়ি জেলার তেতুঁলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের দেবনগড় এলাকায়। তিনি ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, আনোয়ারসহ কয়েকজন বাংলাদেশি নাগরিক শুক্রবার রাতে ভারতে গরু আনতে যায়। ভোরে গরু নিয়ে ফেরার পথে ভারতের সীমানায় বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। বিএসএফের দাবি, বাংলাদেশিরা তাদের দেশি অস্ত্র দিয়ে হামলা করতে গেলে আত্মরক্ষার্থে গুলি চালায় তারা। এ সময় ঘটনাস্থলে নিহত হন আনোয়ার। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। এ সময় চোরাচালানের দুটি গরুও জব্দ করে বিএসএফ।

বিজিবি জানায়, সীমান্তে গুলির শব্দ পেয়ে চোরাকারবারিদের প্রতিহত  করতে ৮ রাউন্ড ফাঁকা ফায়ার করেন ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা।

পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের মরদেহ ফেরত আনা হবে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা। ঘটনার পরে বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে চোরাচালানের একটি গরু জব্দ করে বিজিবি।

বিজিবির স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রসঙ্গত, সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যেই বিএসএফের গুলিতে একজন নিহতের খবরটি সামনে এলো।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট সময় : ১১:৪৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪