ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর কক্সবাজার প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা বিনিময় উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের চুনতির সীরত মাহফিলের সমাপনী দিন: মোনাজাতের অপেক্ষায় লাখো মানুষ চোরাই এসির তারসহ ভাঙ্গারি দোকানদার গ্রেপ্তার জেলার ৭১ ইউনিয়নের মধ্যে ৬২ টিতে ইউপি নির্বাচন হবে : তফসিল সেপ্টেম্বরেই অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরীর দায়ে ১৫ হাজার টাকা জরিমানা; ধ্বংস করা হল তৈরি পণ্য প্রতিদিন ১ ঘন্টা পরিচ্ছন্নতার কাজে সময় দেয়ার আহবান প্রধানমন্ত্রীর: কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন পালংখালীতে এক লাখ ইয়াবা উদ্ধার, আলোচনায় রিজভী পেকুয়ায় চাচা-ভাতিজাকে দা দিয়ে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক কক্সবাজারে চিহ্নিত ৬ ছিনতাইকারী ও ১৭ মাদকসেবীসহ গ্রেফতার ৩০ জন খেলাঘর নারায়ণগঞ্জ জেলা কমিটির সাথে কক্সবাজার জেলা খেলাঘরের মত বিনিময় ফেনীর ৪ তরুণ অপহরণের আসামি টেকনাফে গ্রেপ্তার মাদক কারবারিকে কোনো ছাড় নয়: আজিজনগরে ওসি কায়ছার হামিদের কঠোর বার্তা তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব : প্রধানমন্ত্রী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩২

টেকনাফে যৌথ অভিযানে হ্যান্ড গ্রেনেড, গুলি ও দেশীয় মদ জব্দ

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

শনিবার (৩১ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৫টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের আওতাধীন টেকনাফ স্টেশন এবং টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালিত হয় টেকনাফ থানার দমদমিয়া এলাকার নেচার পার্কে।

অভিযান চলাকালীন পার্কের ভেতরে একটি পুকুরে ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে পানির নিচে ডুবন্ত অবস্থায় একটি বস্তা শনাক্ত করা হয়। পরে বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১০টি হ্যান্ড গ্রেনেড, ১০টি হ্যান্ড গ্রেনেডের ডেটোনেটর। পাশাপাশি পুকুরপাড়ে ছড়িয়ে থাকা অবস্থায় পাওয়া যায় ২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি, ২ রাউন্ড পিস্তলের গুলি এবং ২ লিটার দেশীয় বাংলা মদ।

কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর

টেকনাফে যৌথ অভিযানে হ্যান্ড গ্রেনেড, গুলি ও দেশীয় মদ জব্দ

আপডেট সময় : ০১:১৯:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫