ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১ কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার ভারতে পরলোকগত আ ফ্রু রাখাইনের শেষকৃত্য সম্পন্ন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম মরদেহ উদ্ধার মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

টেকনাফে অর্ধ লক্ষ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

টেকনাফ পৌরসভার খোনকার পাড়া বীচ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৯,৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রফিক (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

সোমবার (২ মার্চ ২০২৬) রাতে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল আভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত রফিক কক্সবাজার পৌরসভার লারপাড়া ১নং ওয়ার্ডের মোহাম্মদ হোসেনের ছেলে।

​র‌্যাব-১৫ জানায়, টেকনাফ পৌরসভাধীন সাইফা কুলিং কর্ণারের সামনে পাকা রাস্তার ওপর মাদক কেনাবেচার উদ্দেশ্যে একদল ব্যবসায়ী অবস্থান করছে। এমন গোয়েন্দা সংবাদের সত্যতা যাচাইয়ে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে মোঃ রফিককে আটক করা সম্ভব হলেও তার সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে রফিকের হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে কালো কসটেপে মোড়ানো ৫টি প্যাকেটে মোট ৪৯,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামি একজন চিহ্নিত মাদক কারবারি। সে টেকনাফ, কক্সবাজার, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ করে আসছিল।

আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব ১৫ এর সহকারি পরিচালক আ.ম. ফারুক।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি

টেকনাফে অর্ধ লক্ষ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৫৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬