ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১ কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার ভারতে পরলোকগত আ ফ্রু রাখাইনের শেষকৃত্য সম্পন্ন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম মরদেহ উদ্ধার মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

চাপাতি ধরে ফোন-মানিব্যাগ-ক্রেডিট কার্ডের সঙ্গে গায়ের জামা-জুতাও নিল ছিনতাইকারীরা

রাজধানীর শ্যামলীতে চাপাতি ধরে এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ নেওয়ার পর তাঁর গায়ের কাপড় ও জুতাও নিয়েছে ছিনতাইকারীরা। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে শ্যামলীর একটি গলিতে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার শিমিয়ন ত্রিপুরা (৩০) একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে আজ শনিবার একটি মামলা করেছেন তিনি।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, শ্যামলীতে এক বেসরকারি চাকরিজীবীকে চাপাতি দিয়ে কোপানোর ভয় দেখিয়ে মুঠোফোন ও টাকাপয়সা কেড়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর পরনের জামা ও জুতাও নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এই ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সেগুলো পর্যালোচনা করা হচ্ছে বলে ওসি ইমাউল হক জানিয়েছেন।

ছিনতাইয়ের শিকার শিমিয়ন ত্রিপুরা মামলায় বলেছেন, তিনি ধামরাইয়ে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন, থাকেন শ্যামলীতে। গতকাল সকাল ছয়টার সময় সাভারের উদ্দেশে তিনি শ্যামলীর বাসা থেকে রওনা হন। তিনি যখন শ্যামলীর মেরি গোল্ড ইন্টারন্যাশনাল স্কুলের পূর্ব পাশে আসেন, তখন পেছন থেকে একটি মোটরসাইকেল এসে থামে। মোটরসাইকেল থেকে নেমে আসা তিনজন চাপাতির ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে মুঠোফোন, মানিব্যাগ, ক্রেডিট কার্ড ছিনিয়ে নেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, টাকাপয়সা, মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পর ছিনতাকারীরা ওই ব্যক্তির পরনে থাকা জামা ও জুতা খুলতে বাধ্য করে এবং সেগুলো নিয়ে যায় তারা।

সূত্র: প্রথম আলো

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি

চাপাতি ধরে ফোন-মানিব্যাগ-ক্রেডিট কার্ডের সঙ্গে গায়ের জামা-জুতাও নিল ছিনতাইকারীরা

আপডেট সময় : ০১:০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫