ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১ কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার ভারতে পরলোকগত আ ফ্রু রাখাইনের শেষকৃত্য সম্পন্ন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম মরদেহ উদ্ধার মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করল ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের একটি টিম। জাতিসংঘের সঙ্গে যৌথ উদ্যোগে রোহিঙ্গা শরণার্থীদের জন্য কার্যক্রম শুরু করতে যাচ্ছে এই সংস্থা।

১৬ সেপ্টেম্বর ফাউন্ডেশনের প্রতিনিধিরা আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের দেখা করেন। এ সময় তারা মিয়ানমারের ভয়াবহ অতীত নির্যাতন এবং ক্যাম্পের বর্তমান দুর্দশার কথা তুলে ধরেন।

ক্যাম্পে এখন বিদ্যালয় বন্ধ থাকায় শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। কয়েকটি মাদ্রাসা সীমিত আকারে চালু থাকলেও মৌলিক চাহিদা পূরণে ঘাটতি থাকায় শিক্ষার পরিবেশ অনিশ্চিত হয়ে পড়েছে।
অপর্যাপ্ত খাদ্য রেশন, চিকিৎসাসেবার সংকট ও নোংরা পরিবেশে বসবাস, সব মিলিয়ে রোহিঙ্গাদের জীবনযাপন এখন এক মানবিক ট্র্যাজেডি বলে উল্লেখ করেছে ফাউন্ডেশন।

ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের পক্ষ থেকে এম এইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ক্যাপ্টেন একে এম গোলাম কিবরিয়া জানান, “পৃথিবীর সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠীর আর্তনাদ আমরা কাছ থেকে শুনেছি। তাদের মানবিক সংকট লাঘবে আর নীরব থাকা যাবে না। জাতিসংঘের সঙ্গে করা ঘোষণার অংশ হিসেবে আমরা এই মাসেই কার্যক্রম শুরু করছি।”

সফরে ফাউন্ডেশনের সঙ্গে ছিলেন ড. রনজিৎ দস্তগীর রানা এবং এমবলডেন বাংলাদেশের ইনজামাম উল হক।

ফাউন্ডেশন বলছে, তাদের কার্যক্রমের মূল লক্ষ্য হবে রোহিঙ্গাদের জন্য ন্যায়, মর্যাদা ও মানবতার ভিত্তিতে টেকসই সহায়তা নিশ্চিত করা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি

কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করল ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন

আপডেট সময় : ০৫:৩৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫