ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চৌফলদন্ডীকে প্রস্তাবিত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে নাগরিক ঐক্য পরিষদ গঠন সদর থানা পুলিশের বিশেষ অভিযান :ছিনতাইয়ের অভিযোগে সম্রাট নামের যুবক আটক শহরে ডিবির অভিযান : ৪ ছিনতাইকারী আটক লামায় অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও পাইপ জব্দ দুঃশাসনের ক্ষত মুছে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ছে বিএনপি: লোহাগাড়ায় লায়ন হেলাল টেকনাফে র‌্যাবের অভিযান : ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার মগনামা লঞ্চ ঘাটে পানিতে পড়ে যুবক নিখোঁজ ৮ সেপ্টেম্বর ফাইনাল, মুখোমুখি হবে চকরিয়া ও রামু রোহিঙ্গা ক্যাম্পে পিস্তল ও গুলিসহ আরসার সদস্য গ্রেফতার জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম বিয়ের বাড়ি সাজাতে গিয়ে নিভে গেল সাইফুলের জীবন প্রদীপ

কথিত ছোটন সিন্ডিকেটের মাদক আনতেই কি মাইন বিস্ফোরণে পা হারালেন বালুখালীর সেই জেলে?

উখিয়ায় মিয়ানমার সীমান্তসংলগ্ন এলাকায় স্থলমাইন বিস্ফোরণে বদিউর রহমান (৩৮) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বদিউর রহমান উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালুখালী জুমের ছড়া এলাকার বাসিন্দা। তিনি সোনা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, সকালে বদিউর রহমান সীমান্তসংলগ্ন এলাকায় মাছ ধরতে যান। এ সময় মিয়ানমারের অভ্যন্তরে আগে থেকে পুঁতে রাখা একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে তাঁর ডান পা ও শরীরের ডান পাশ গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক দুই প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, বদিউর রহমান এবং আরও ২ জন রোহিঙ্গাসহ মোট তিনজন বুধবার ৫ আগস্ট সন্ধ্যায় বালুখালীর বিজিবির বিওপির দক্ষিণ পাশের ‘আবাবনিয়ার প্যারা’ নামক জায়গা দিয়ে সীমান্তে যান।
এরপর ৬ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে খবর আসে বদিউর রহমান মাইন বিস্ফোরণে আহত হয়েছেন।

প্রতিবেদকের কাছে সংরক্ষিত প্রত্যক্ষদর্শীর ভিডিও বক্তব্য অনুযায়ী, মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণের ঘটনার পরপর তাঁকে উদ্ধার করে অপর দুজন রোহিঙ্গা বাংলাদেশের এপারে নিয়ে আসে, এরপর তারা পালিয়ে যায়।

ওই দুজন রোহিঙ্গার মধ্যে একজনের নাম ভুট্টো বলে জানাচ্ছে সূত্রটি, সে থাইংখালীর ক্যাম্প-১২-তে বসবাস করে, অপরজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে বালুখালী এলাকার ছোটন নামে এক মাদক কারবারির হয়ে আহত বদিউর রহমান সীমান্তে মাদক আনতে গিয়েছিলেন বলে নিশ্চিত করেছে সূত্রটি।

বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল জহিরুল ইসলাম জি জানান,
৬৪ বিজিবির অধীনস্থ বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা বিআরএম-২০ হতে আনুমানিক ৩ কিঃ মিঃ উত্তর-পূর্ব দিকে, বিওপি থেকে আনুমানিক ১.৫ কিঃ মিঃ পূর্ব দিকে এবং শূন্য লাইন হতে আনুমানিক ৭০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে ডেকুবুনিয়া নামক এলাকায় ১টি মাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই ঘটনায় গুরুতর আহত হন বদি আলম।

সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে আছে বলে জানান তিনি।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, সীমান্তবর্তী এলাকায় মাইন বিস্ফোরণে একজন ব্যক্তি আহত হওয়ার খবর আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। সীমান্ত এলাকার বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে সীমান্তঘেঁষা ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনে কেউ যেন যাতায়াত না করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি, যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চৌফলদন্ডীকে প্রস্তাবিত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে নাগরিক ঐক্য পরিষদ গঠন

কথিত ছোটন সিন্ডিকেটের মাদক আনতেই কি মাইন বিস্ফোরণে পা হারালেন বালুখালীর সেই জেলে?

আপডেট সময় : ০৫:১৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬